1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

ভোলাহাটে সাংবাদিক রুবেলের বাড়িতে পুলিশের অভিযান

  • শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৯২ বার পড়া হয়েছে

ভোলাহাটে সাংবাদিক রুবেলের বাড়িতে পুলিশের অভিযান

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ

 চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাংবাদিক রুবেল আহমেদের বাড়িতে পুলিশের অভিযান। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ভোলাহাট ফুটানি বাজার এলাকায় তার নিজ বাড়ীতে এই অভিযান চালায় ভোলাহাট থানা পুলিশ।

কোনো মামলা এবং ওয়ারেন্ট ছাড়াই একজন সচেতন নাগরিকের বাড়িতে অভিযান চালানোয় পরিবারকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন দৈনিক ভোরের ডাক ও ডেইলি অবজারভার পত্রিকার ভোলাহাট উপজেলা প্রতিনিধি এবং সুজন-সুশাসনের জন্য নাগরিক ভোলাহাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.এম রুবেল আহমেদ।

সাংবাদিক রুবেল আহমেদ আরও অভিযোগ করেন, আমার কোনো মামলা নাই, কোনো ওয়ারেন্ট নাই, এমনকি কোনো অভিযোগ ছাড়াই পুলিশ বেআইনিভাবে গভীর রাতে অভিযানের নামে পরিবারের সাথে দূর্ব্যবহার করেছে।

এমনকি আমাকে না পেয়ে আমার বড় ভাইকে তুলে নিয়ে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, আমাকে যেখানে পাবে সেখানেই গ্রেফতার করবে বলে আমার পরিবারের লোকজনকে হুমকি দিয়ে গেছে।

এবিষয়ে সদ্য যোগদানকৃত ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃত্ত্বিক সুমন কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,

রুবেল আহমেদের বাসায় অভিযানে যাওয়া সত্য, তার নামে মামলা আছে বলেই পুলিশ তার বাসায় গিয়েছিলো।

তবে তাকে বাসায় পাওয়া না গেলে পুলিশ ফিরে আসে। তবে বাসার কারও সাথে খারাপ ব্যবহার কিংবা হুমকি দেওয়া হয়নি বলেও জানান ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews