1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারতে মানব পাচারকারী চক্রগুলোকে ধরতে এন আই এ সাঁড়াশি অভিযান, আটক ৪৪ জন,মানবাধিকার কর্মীদের সন্তোষ

  • বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

ভারতে মানব পাচারকারী চক্রগুলোকে ধরতে এন আই এ সাঁড়াশি অভিযান, আটক ৪৪জন,মানবাধিকার কর্মীদের সন্তোষ 

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি,নড়াইল। 

২বাংলারনিউজ ডেস্কঃভারতের ত্রিপুরা সহ দেশের দশটি রাজ্যে মানব পাচারকারীদের ধরতে বুধবার সকাল থেকে সাঁড়াশি অভিযান চালিয়েছে জাতীয় তদস্তকারী সংস্থা এন আই এ।  দশটি রাজ্যের মোট ৫৫টি স্থানে একযোগে অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থার ১৭টি টিম। দশ রাজ্যে মোট ৪৪ জন মানব পাচারকারীকে জালে তুলেছে এন আই এ। এর মধ্যে সবচেয়ে বেশি ত্রিপুরাতে। এই রাজ্যের মোট ২১ জন আন্তর্জাতিক মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 রাজ্য পুলিশকে ঘুমে রেখে মূলত বিএসএফের সহযোগিতা নিয়েই এই বড়সড় অভিযানটি চালায় এন আই এ। জানা গেছে ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে খুব সহসা ত্রিপুরা সহ দেশের বিভিন্ন রাজ্যে মানব পাচারকারীদের মধ্যে রাঘব বোয়ালদের ধরতে এন আই এ ফের দেশজুড়ে তল্লাশি অভিযান শুরু করবে।

রাঘববোয়াল মানব পাচারকারীরা যাতে সীমান্ত দিয়ে পালিয়ে না যেতে পারে সে জন্য বি এস এফ কে সতর্ক করে দেয়া হয়েছে। উত্তরপূর্বাঞ্চল সহ গোটা দেশের মধ্যে মানব পাচারকারীদের অন্যতম করিডোর ত্রিপুরা।

রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত ত্রিপুরা পুলিশ ও তার গোয়েন্দা শাখা এতদিন যাবত মানব পাচারকারীদের বিষয়ে কোন তথ্যই সংগ্রহ করতে পারেনি নাকি সব জেনে শুনেও কোন এক অদৃশ্য চাপে পড়ে মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার সহাস পায়নি এনিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

অপরাধী দমনে ত্রিপুরা পুলিশ যে বার্থ, মানব পাচারকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেবার ঘটনাই তার জ্বলজ্যান্তদৃষ্টান্ত।

 জানা যায় মঙ্গলবার বিশেষ বিমান নিয়ে একটি বড়সড় এনআইএ এর দল রাজ্যে আসে। রাজ্যে এসেই সীমান্ত রক্ষী বাহিনীর সহযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে যায় এনআইএ এর আধিকারিকরা।

কৈলাসহর, বিলোনিয়া, সাব্রুম, মধুপুর, সোনামুড়া, শান্তিরবাজার সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে। এনআইএ এর এই অভিযান সম্পর্কে জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আসামের করিমগঞ্জ রেল স্টেশনে ত্রিপুরা থেকে আসা একটি ট্রেন থেকে বড় সংখ্যায় রোহিঙ্গাদের একটি দল আটক করে আসাম পুলিশ।

এই রোহিঙ্গাদের আটকের পর আসাম পুলিশ তদন্তে নেমে জানতে পারে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ব্যাপক হারে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করানো হচ্ছে কিছু মানব পাচারকারিদের সহযোগীতায়।

তার পরেই এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠায় আসাম পুলিশ। তার পরেই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কেন্দ্র এই মানব পাচার চক্র সংক্রান্ত বিষয়টিকে নিয়ে জাতীয় তদন্তকারি সংস্থা এনআইএ তে রুজু হওয়া একটি  মামলার সাথে যুক্ত করা হয়।

তার পরেই এনআইএ এই বিষয় নিয়ে উত্তর পূর্ব ভারতে তদন্তে নামে। তদন্তে নেমে সারা দেশেই একটি বড়সড় মানব প্রাচার চক্রের সন্ধান পায় এনআইএ’র তদন্তকারী  দল। গ্রেপ্তার করা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদে এন আই এ’র তদন্তকারি দল জানতে পারে ভারতে অবৈধভাবে রোহিঙ্গা সহ অনুপ্রবেশকারীদের সহায়তা করেছে একটি বড়সড় মানব পাচারকারি নেটওয়ার্ক ।

এই নেটওয়ার্কটি সারা দেশেই ছড়িয়ে রয়েছে। শুধু এই দেশেই নয় বিভিন্ন দেশের সীমান্তের অন্য পারেও রয়েছে এই মানব পাচার চক্রটি। তাই দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে এই মানব পাচার চক্রের পান্ডাদের জালে তুলতে এক সাথে দশটি রাজ্যের ৫৫টি স্থানে একসাথে অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করে এন আই এ ।

ত্রিপুরা ছাড়ারাও আসাম থেকে পাঁচজনকে, পশ্চিম বাংলা থেকে তিন জন, কর্ণাটক থেকে দশজন, হরিয়ানা থেকে একজন,তেলেঙ্গানা থেকে একজন, তামিলনাড়ু থেকে দুইজন, পুদুচেরি থেকে এক জনকে গ্রেপ্তার করেছে এনআইএ।

রাজস্থান, জম্মু কাশ্মীরেও অভিযান চালিয়েছে এনআইএ। ত্রিপুরা থেকে গ্রেপ্তার হওয়া ২১ জনকেই বুধবার বিকেলে বিশেষ বিমানে করে গুয়াহাটিতে নেওয়া হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশে মানব পাচার প্রতিরোধ নিয়ে কাজ করা সংগঠন পাচারের শিকার মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক কবি সৈয়দ খায়রুল আলম তার প্রতিক্রিয়ায় জানান এ ধরনের অভিযান নিয়নিত করা আবশ্যক এবং গুরুত্বপূর্ণ।

তিনি এন আই এ কে কে স্বাগত জানিয়েছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এর ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্ব আরোপ করেন। খায়রুল আলম ফোনে প্রতিবেদককে জানিয়েছেন মানব পাচার বিভিন্ন ক্যাটাগরিতে হয়ে থাকে, শিশু,

তরুণী ও নারীদের ক্ষেত্রে পতিতা বৃত্তি ছাড়াও গৃহকর্মী হিসেবে পাচার করা হয়। পারিবারিক নির্যাতনের শিকার হয়ে পাচার, উভয় ধরনের মানব পাচার শরিরের অঙ্গ পতঙ্গ বাণিজ্য হিসাবে পাচারকারী চক্রগুলো টাকার লোভে এ ধরনের অমানবিক  নিষ্ঠুর কাজ করে চলেছে।

সিমান্ত লাগোয়া সকল সুরক্ষিত এবং অরক্ষিত সকল পথে টহল জোরদার করা। এ ধরনের মানব পাচার কারীরা যাতে অনুপ্রবেশ করতে না পারে এবং অমানবিক নিষ্ঠুর জালিমের হাতে যাতে কোন নারী শিশু ও পুরুষেরা পাচারের শিকার হয়ে অমানবিক নির্যাতনের শিকার না হয় সে ধরনের সুরক্ষা বলয় তৈরি করা এখন সময়ের দাবী জানান মানব পাচার প্রতিরোধ নিয়ে কাজ করা বাংলাদেশের মানবিক সমাজকর্মী কবি সৈয়দ খায়রুল আলম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews