1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের গাড়িচালক নিহত, মেয়রসহ আহত ৪ জন

  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩১২ বার পড়া হয়েছে

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পৌর মেয়রের গাড়িচালক নিহত, মেয়রসহ আহত ৪ জন

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি:

 নড়াইল পৌরসভার মেয়রকে বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি চালক সুজন কর্মকার (৩৮) নিহত হয়েছেন। এসময় পৌরসভার মেয়র আঞ্জুমানআরাসহ ৪জন আহত হয়েছেন। রোববার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের ভওয়াখালী গ্রামে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত চালক সুজন কর্মকার সদরের মহিষখোলা গ্রামের নিরাপদ কর্মকারের ছেলে। আহত হয়েছেন মেয়র আঞ্জুমান আরা,সংরক্ষিত আসনের কাউন্সিলর ইপি রানী বিশ্বাস, পৌরসভার হিসাবরক্ষক সাইফুজ্জামান ও সংগীয় মেশকাত লিটু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌর মেয়রের নিয়মিত গাড়ি চালক ছুটিতে থাকায় অস্থায়ীভাবে চালক সুজন কর্মকারকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ দুপুরে ভওয়াখালী গ্রামে একটি প্রকল্পের কাজ পরিদর্শন শেষে ফেরার পথে ওই গ্রামের ভিতরে রাস্তার মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালের সাথে ধাক্কা লাগে। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সুজনকে মৃত ঘোষণা করেন।

মারাত্মক আহত মেয়র আঞ্জুমান আরাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর প্রেরণ করা হয়েছে। এছাড়া বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews