1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী কারামুক্ত

  • রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে শনিবার রাত ৮টায় ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী (২৮) কারামুক্ত হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কটি মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার পূর্বধলা থানার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে। ওয়াজ মাহফিলে শিশু বক্তা হিসেবে পরিচিত। ২০২১ সালের ৭ এপ্রিল নেত্রকোনার বাড়ি থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে চারটি মুঠোফোন জব্দ করা হয়।

রফিকুলের বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছা থানা, তেজগাঁও থানা, মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সব কটি মামলার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে শনিবার রাত আটটায় তাকে মুক্তি দেওয়া হয়।রফিকুলের খালাতো ভাই আমিনুল হাসান বলেন, ‘পরিবারের পক্ষ থেকে আমরা তাকে কারাগার থেকে নিয়ে যেতে এসেছি।’

আদালতে রফিকুলের পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফ আলী মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান।আইনজীবী আশরাফ আলী মোল্লা বলেন, ‘হাইকোর্ট শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে চারটি মামলায় জামিন দিয়েছেন। ভবিষ্যতে রাষ্ট্র ও দেশের প্রচলিত আইনবিরোধী এবং জনমনে সংঘাতের সৃষ্টি করে—এমন বক্তব্য দেবেন না বলে মুচলেকা দিয়েছেন তিনি। পরে আদালত তাকে জামিন দেন। সব মামলায় তিনি জামিন পেলেন। ফলে তাঁর কারামুক্তিতে আইনগত বাধা রইল না।’

গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের কলমেশ্বর এলাকায় একটি কারখানা চত্বরে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছিলেন রফিকুল ইসলাম মাদানী। এ ঘটনায় ৭ এপ্রিল দিবাগত রাত সোয়া দুইটার দিকে গাছা থানায় র‍্যাব-১-এর ডিএডি আবদুল খালেক বাদী হয়ে মামলা করেন।

রাজধানীর মতিঝিল থানায় রফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অপর মামলাটি করা হয়। মামলায় অভিযোগ আনা হয়, তিনি ইউটিউব ও ফেসবুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মানহানিকর বক্তব্য দিয়েছেন। এ ছাড়া গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মাদানী বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক মামলা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews