1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইল জেলা শ্রমিকদলের সভাপতিসহ ১৪ বিএনপি নেতাকর্মী গ্রেপ্তার

  • বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১১৬ বার পড়া হয়েছে

নড়াইল জেলায় নাশকতার অভিযোগে বিএনপির ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, 

সোমবার রাতে জেলা শ্রমিকদলের সভাপতি সাইদুজ্জামান আমলকে তার নিজ বাড়ি জেলার লোহাগড়া উপজেলার নলদী থেকে গ্রেপ্তার করা হয়। একইরাতে সদর উপজেলার নাকশী বাজারের এলাকা থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় সাতজনকে এবং পরে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে লোহাগড়া উপজেলার কালনায় আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও কালিয়া পৌরসভা থেকে নাশকতা মামলায় এজহার নামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- সদর উপজেলার বিছালীর জিয়ার রহমান (৩৪), মির্জাপুরের শেখ হাসিবুর রহমান (৪০), হাদিউজ্জমান ভুট্টো (৪১), বিল্লাল হোসেন (৩০) ইয়াদুল ইসলাম (২৭) সেলিম মোল্যা (৪৪), দক্ষিণ নড়াইলের টিপু মোল্যা (৫১), 

আউড়িয়ার বাশার মণ্ডল (৪৩) ও আতিয়ার শেখ (৫০), শেখহাটির বোরহান খান (৪২) ও মোস্তাফিজুর রহমান (৩১), লোহাগড়া উপজেলার কচুয়াবাড়ির ইব্রাহিম মোল্যা (২৭) এবং কালিয়ার আলম মাসুম (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) তারেক আল মেহেদি জানান, নাশকতার খবরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানে হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর উপজেলার নাকশী বাজার ও লোহাগড়া উপজেলার কালনায় ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগে মামলা করা হয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews