বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সপ্তাহব্যাপী (২০-১৬ আগস্ট) বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইলের আয়োজনে শনিবার (২০ আগস্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালি শুর হয়ে জেলা শিল্পকলা একেডেমি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ফিতা কেটে বৃক্ষ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।


পরে আলোচনা সভায় সামাজিক বন বিভাগের যশোর বিভাগীয় বন কর্মকর্তার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, পৌর মেয়র আঞ্জুমান আরা, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি শরীফ মুনির হোসেন প্রমুখ।সংগ্রহ
Leave a Reply