নড়াইলের লোহাগড়া উপজেলার নড়াইল ২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার সহ-সভাপতি এ্যাড: সৈয়দ আইয়ুব আলী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডব পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীর কুন্ডু মদন জানান, এ বছর লোহাগড়ায় মোট ১৫২ টি মন্দিরে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে লোহাগড়া পৌরসভায় ৪১টি পূজা মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।
শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া উপজেলার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী এ্যাড: সৈয়দ আইয়ুব আলী বিভিন্ন দূর্গা মন্ডব পরিদর্শন করেন।
এ সময় তিনি মন্ডবের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রত্যেক মন্ডবে নিজস্ব তহবিল থেকে নগদ টাকা প্রদান করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ,স্বেচ্ছাসেবক লীগসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় নড়াইল ২ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশী এ্যাড: সৈয়দ আইয়ুব আলী বলেন, ধর্ম যারযার উৎসব সবার। আমরা সকলে এদেশের নাগরিক, আমরা ধর্মীয় সম্প্রতি বজায় রেখে এই উৎসব পালন করবো। আমরা একে অপরের পরিপূরক।

Leave a Reply