1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ১৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

  • শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

নড়াইলে ১৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি :

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইউসুফ শেখ (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইউসুফ শেখ (৪০) লোহাগড়া থানার পাঁচুড়িয়া গ্রামের মৃত চান মিয়া শেখের ছেলে।

অদ্য ২০ অক্টোবর দুপুরে লোহাগড়া থানাধীন ০৯নং মল্লিকপুর ইউনিয়নের চর মল্লিকপুর সাকিনস্থ গোরস্থানের দক্ষিণ পাশ সংলগ্ন ব্রীজের উপর হতে তাকে আটক করা হয়।

এ সময় তার সাথে থাকা অপর এক মাদক ব্যবসায়ী মোঃ ইউসুফ মুসল্লি(৩৭) কৌশলে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সাইফুল ইসলাম,

এএসআই(নিঃ) তরুন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইউসুফ শেখকে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামী মোঃ ইউসুফ শেখ এর নিকট থেকে ৬৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মোঃ ইউসুফ শেখ স্বীকার করে যে, পলাতক আসামী মোঃ ইউসুফ মুসল্লি(৩৭) এর বাড়ির পিছনে মুরগির ঘরে আরো অবৈধ মাদকদ্রব্য গাঁজা লুকিয়ে রেখেছে। তখন পুলিশ সাক্ষীদের সম্মুখে পলাতক আসামী মোঃ ইউসুফ মুসল্লি(৩৭)-

এর বাড়ি লোহাগড়া থানাধীন ০৯নং মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা বসত বাড়ির বাইরে মুরগির ঘরে লুকানো অবস্থায় প্লাস্টিক ব্যাগে আরও ৭০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করে।

এ সংক্রান্তে নড়াইল জেলার লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ও পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews