চৌধরী জুয়েল রানাঃ নড়াইলের নড়াগাতীতে থানা শাখা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭-তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই আগস্ট) বিকাল ৩.৩০ টায় নড়াগাতী থানা শাখা ছাত্রলীগের সভাপতি চৌধরী মনজুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসিম শেখ এর নেতৃত্বে নড়াগাতী শহীদ মিনার থেকে একটি শোক র্যালী বের হয়। র্যালীটি নড়াগাতী বাজার ঘুরে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
এছড়াও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত হওয়া শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোক সমাবেশে বিভিন্ন স্থান থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে নড়াগাতী থানা শাখার আওয়ামীলীগের অফিস সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে নড়াগাতী শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় প্রধান অতিথি উপস্থিত বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, নড়াইল জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য যুবনেতা কাজী সারোয়ার হোসেন, নড়াইল জেলা শাখা ছাত্রলীগের সভাপতি নাইম ভূইয়া বলেন, বঙ্গবন্ধু ও তার সহধর্মিণীসহ তার পরিবারের সকলকে আজকের এই দিনে হত্যা করা হয়েছে।
জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা তার পরিবারের সবাইকে হারিয়ে তার বোনকে সাথে নিয়ে এই বাংলাদেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে যাচ্ছেন। কার ও পরিবারের সকলকে যদি এইভাবে হত্যা করা হয় তাহলে যে জীবিত থাকে সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। কিন্তু জাতির পিতার সুযোগ্য কন্যা শোককে শক্তিতে পরিণত করে দেশের জন্য কাজ করে যাচ্ছেন।’

নড়াগাতী শাখা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মনজুরুল ইসলাম বলেন, ‘যারা ১৯৭১ সালে পাকিস্তানি প্রেতাত্মাদের হয়ে কাজ করেছে তারা বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে ১৫ আগস্ট ঘটিয়েছে। এই দিন বঙ্গবন্ধুসহ তার পরিবারের ২৬ জন সদস্যকে হত্যা করেছে ঘাতকরা।’

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে করে কাজ করে যাচ্ছে শেখ হাসিনা।আমরা শোককে শক্তিতে রুপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যাব।’
দিনের অন্যান্য কর্মসূচীর অংশ হিসেবে বাদ আছর নড়াগাতী থানার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply