1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ারসহ কারবারী আটক

  • বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ৩৫৫ বার পড়া হয়েছে

টেকনাফে বিপুল পরিমাণ বিদেশী মদ-বিয়ারসহ কারবারী আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফ থানাধীন সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ৩৭ বোতল বিদেশী মদ এবং ২১২ ক্যান বিয়ারসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) এর সদস্যরা।আটককৃত মাদক কারবারী হলেন টেকনাফ সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড হারিয়াখালীর হোসেনের ছেলে মোঃ ইসমাইল (২২)।

র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ওসিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরী ১৯ অক্টোবর জানান, ১৮ অক্টোবর গভীররাতে র‌্যাব-১৫, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য বিদেশী মদ ও বিয়ারের ক্যান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল হতে অপর একজন আসামী পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীর দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে পলিথিন ব্যাগ ও মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে সর্বমোট ২১২ ক্যান বিয়ার (প্রতিটির গায়ে ইংরেজীতে ANDAMAN GOLD ALC 5% ABV LAGER BEER, PRODUCT OF MYANMAR লেখা আছে) এবং ১৭ (সতের) টি বিদেশী কাঁচের মদের বোতল (প্রতিটির গায়ে ইংরেজীতে GLAN MASTER FINEST BLENDED WHISKY 43% VOL 70 CL লেখা আছে) উদ্ধার করা হয়।

এছাড়াও ধৃত ব্যক্তি তার সাথে থাকা অন্য একজন সহযোগীর নাম ও ঠিকানা প্রকাশ করে এবং সে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত এবং পলাতক আসামী বিদেশী বিয়ার ও বিদেশী মদ বেশি দামে বিক্রির উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল।

তারা পরস্পর যোগসাজসে বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন যাবত বিয়ার ক্যান ও মদসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে টেকনাফসহ কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানা যায়।

উদ্ধারকৃত বিদেশী মদ ও ক্যান বিয়ারসহ ধৃত এবং পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews