1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন

  • বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩৮০ বার পড়া হয়েছে

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি নড়াইল :

১৮ অক্টোবর ২০২৩ খ্রিঃ, ০২ কার্তিক ১৪৩০ বঙ্গাব্দ
বর্ণাঢ্য আয়োজনে ‘শেখ রাসেল দিবস-২০২৩” পালন।

জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য রালি ও শহীদের আত্মার মাগফিরাত কামনার মধ্য দিয়ে শেখ রাসেল দিবস-২০২৩ অনুষ্ঠিত হয়। শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত শহীদ শেখ রাসেল এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নড়াইল।

এসময় উপস্থিত ছিলেন তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্); মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), নড়াইলসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অন্যান্য পুলিশ সদস্যগণ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের আজ ৬০তম জন্মদিন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য নরঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাঁকেও হত্যা করেছিল।

সে সময় তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন। শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপন এর মধ্য দিয়ে পৃথিবীর সকল শিশু বেড়ে উঠুক প্রকৃতির অবারিত ক্ষেত্রে। মানবিক চেতনাসম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক হত্যাকাণ্ডের শোককে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর ও তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।

উপস্থিত সকলে শেখ রাসেল দিবসে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে শাহাদতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেলসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews