জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ১৮ অক্টোবর বুধবার । এ দিন উপলক্ষে বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসুচী পালন করেন।
এদিন সকালে উপজেলা আওয়মীলীগের দলীয় কার্যালয় থেকে ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজির পক্ষে উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাসান আলীর সভাপতিত্বে
র্যালি বের হয়ে উপজেলা মেইন মেইন সড়র প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের শেখ রাসেল প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে দলীয় অফিসে এসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে কেক কাটার মধ্যে দিয়ে দিন টি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, বাঘারপাড়া উপজেলা আওয়ামিলীগ সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী,
রায়পুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শরিফুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাসান,উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন প্রমুখ।

Leave a Reply