1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নড়াইলে ডেঙ্গুতে গৃহবধূ লিজার মৃত্যু

  • সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১১১ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে লিজা বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকালে সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা. আব্দুল্লাহ আল মামুন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামের আজিজুর শেখের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান,

গত শনিবার রাতে প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় লিজা বেগম। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর ওই গৃহবধূর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রোববার দিনগত রাতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি করে।

পরে সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক তার ডেঙ্গু পরীক্ষা করলে পজেটিভ আসে। এক পর্যায়ে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং সকাল সাড়ে ১১টার দিকে মারা যান।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা.আব্দুল্লাহ আল মামুন বলেন, লিজা বেগম ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া সবাইকে ডেঙ্গু বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews