1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পেকুয়ায় জয়নাল হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা, পা কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা

  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

পেকুয়ায় জয়নাল হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা, পা কেটে নিয়ে গেলো দুর্বৃত্তরা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

এলাকায় আধিপত্য বিস্তার ও পুর্ব শত্রুতার জেরে কক্সবাজারের পেকুয়ায় জয়নাল হত্যা মামলার আসামি আবু ছৈয়দ (৪০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তাঁর পা কেটে নিয়ে গেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু ছৈয়দ একই এলাকার মৃত বদিউর রহমানের ছেলে। অন্য আহতেরা হলেন, আবু ছৈয়দের স্ত্রী বুলবুল আক্তার (৩৪), তাঁর সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) খোকন (৪০), একই এলাকার আবদুল মজিদের স্ত্রী শাকিলা (৩৩) ও ছেলে এনাম (১৭)।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় আবু ছৈয়দকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথিমধ্যে মারা যায় আবু ছৈয়দ। সন্ধ্যা ৭ টার দিকে আবু ছৈয়দ মারা গেছে বলে নিশ্চিত করেছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুচ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর লাশ আনা হবে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন, আফজালিয়া পাড়ার আনোয়ার হোসেনের ছেলে মহিউদ্দিন ও কামাল হোসেনের ছেলে জয়নাল আবেদীন জনু।

আবু ছৈয়দের শ্বাশুড়ি মোবারেকা বেগম বলেন, আবু ছৈয়দ চিংড়ি ঘের থেকে দুপুরে খাবার খেতে তাঁর বাড়িতে আসে। সে আমার বাড়িতে আসার খবর পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পাশের আলী আকবরের বাড়িতে অবস্থান নেয়। বিকেলের দিকে বাড়িতে হানা দেয় তাঁরা। এসময় মৃত রুস্তম আলীর ছেলে আলী আকবর,

আনোয়ার হোসেন, নুরুল ইসলামের ছেলে নেজাম উদ্দিন, নুর মুহাম্মদের ছেলে ইউনুস, আনিস, মৃত নুরুন্নবীর ছেলে আনসার, ছোটন, আমির হোসেন, শাহাব উদ্দিন, শাহাব উদ্দিনের ছেলে তৈয়ব, ছিদ্দিক আহমদের ছেলে আরকান, কামাল হোসেনের ছেলে জয়নাল আবেদীন ওরফে জনু,

আনোয়ার হোসেনের ছেলে গিয়াস উদ্দিন ওরফে সোনা মিয়াসহ ১৫-২০ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়প বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে সে খাটের নিচে ঢুকে পড়ে। সেখান থেকে তাকে টেনেহিঁচড়ে বের করে হাত-পা চেপে ধরে কুপিয়ে ডান পা শরীর থেকে আলাদা করে ফেলে। এসময় কাটা পা নিয়ে যায় সন্ত্রাসীরা।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করতে দুইজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ শোনা যাচ্ছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

২০২১ সালের ২ মে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মগনামায় কুপিয়ে হত্যা করা হয় ব্যবসায়ী জয়নাল আআবেদীনকে। এ হত্যা মামলার এজাহারভুক্ত ৩নং আসামী ছিলেন আবু ছৈয়দ। জয়নাল হত্যা মামলায় জেল খেটে ছয়মাস আগে জামিনে বের হন আবু ছৈয়দ। জয়নাল হত্যার জেরেই আবু ছৈয়দকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews