1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শিক্ষার অগ্রযাত্রায় বিশেষ অবদান ও একজন ফরিদ কন্ট্রাক্টর

  • মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

শিক্ষার অগ্রযাত্রায় বিশেষ অবদান ও একজন ফরিদ কন্ট্রাক্টর

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কোন একটি জনপদে কখনো কখনো এমন কিছু ব্যক্তির আবির্ভাব ঘটে যারা নিজের মেধা, শ্রম, অর্থ, সময়, যোগ্যতা ও দক্ষতা দিয়ে সেই সমাজকে আলোকিত করে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও দশের তরে নিজেকে বিলিয়ে দেয়। সে সমস্ত দেশপ্রেমিক মানুষ তাদের কোন চাওয়া পাওয়ার বিনিময় ছাড়াই বিভিন্ন স্থানে বিভিন্নভাবে শিক্ষার জন্য কাজ করে যান। তেমনই এক ব্যাক্তিত্ব মো ফরিদ আলম।

পেশায় তিনি একজন সফল ব্যবসায়ী তথা একজন প্রথম শ্রেণির ঠিকাদার। তিনি ১৯৮৩ সালে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি সহ ৫ম শ্রেণি সমাপ্ত করেন। তারপর তিনি উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ও চট্টগ্রাম কাটিরহাট উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন শেষে কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি ও চট্টগ্রাম মোহসিন কলেজ থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। শৈশব কালেই তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি( ভারঃ) হিসেবে দায়িত্ব পালন করেন। কারা নির্যাতিত প্রতিবাদী এই কণ্ঠস্বর পরিবর্তীতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সস্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

অত্র এলাকায় তিনি গরিব দরদী ও দানবির হিসেবেই বেশ পরিচিত। কারণ তিনি দীর্ঘ সময় ধরে এলাকার অসহায়, গরীব বা অভাবগ্রস্ত লোকদের সাহায্য করে আসছেন। যেকোন অভাবগ্রস্ত লোক বা কন্যাদায়গ্রস্ত পিতা তার কাছে সাহায্যের জন্য গেলে তিনি নির্দ্বিধায় সহায়তার হাত প্রসারিত করেন। একইভাবে তিনি এলাকার শিক্ষাদীক্ষায়ও অবদান রেখে আসছেন বছরের পর বছর ধরে। এলাকার মসজিদ, মাদ্রাসা, মক্তব সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও তিনি সর্বদা এগিয়ে আসেন।

ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ফরিদ আলম উখিয়ার বিভিন্ন উচ্চ বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান সহ গরীব ও এতিম ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ায় সহায়তা করে আসছেন।

৮০ ও ৯০ দশকের তুখোড় ফুটবল খেলোয়াড় বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক ফরিদ আলম উখিয়ার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সংগঠন ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সাধারণ সস্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।

এছাড়াও ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এবং জাতীয় ফুটবলার তৈরির অন্যতম প্লাটফর্ম বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবলে টূর্ণামেন্টে দীর্ঘদিন ধরে আর্থিক অনুদান সহ স্পন্সর করে আসছেন যা অত্র এলাকায় অনন্য নজির স্থাপন করেছে এবং কচিকাঁচা শিশুদের খেলাধুলার মানোন্নয়নে সহায়তা করে আসছেন

সভাপতি হিসেবে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর অবদান।১। বিদ্যালয়কে শতভাগ ইউনিফরমের আওতায় আনার লক্ষ্যে তিনি ২০০৯ সালে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এবং শিক্ষকদের সার্বিক সহযোগিতায় অত্র বিদ্যালয়ের ৬৫০ জন ছাত্রছাত্রীকে স্কুল ইউনিফরম বিতরণ করেন।

২। একই বছর স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে তিনি নিজ অর্থে নাপিত দ্বারা চুল কাটার ব্যবস্থা করেন যা তত্ত্বাবধান করেন তৎকালীন প্রধান শিক্ষক ( ভারঃ) জনাব শাহাব উদ্দিন আহমেদ।

৩। ২০১০ সালের পূর্ব পর্যন্ত বিদ্যালয় আঙ্গিনা ছিলো স্থানীয় গুটিকয় প্রভাবশালী ব্যবসায়ীর দখলে। ডেকোরেশন দোকানের বাঁশের বিশাল স্তুপ, কাঁচের দোকান, জেনারেটর ব্যবসা, দলিল লেখকের কম্পিউটার দোকান সহ নানা ভাবে বেদখলে ছিলো বিদ্যালয় আঙ্গিনা।তিনি নিজে দাঁড়িয়ে থেকে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সব কিছু উচ্ছেদ করে নিজ অর্থায়নে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে বিদ্যালয় আঙ্গিনা দখলমুক্ত করেন।

৪। ম্যানেজিং কমিটির ব্যবস্থাপনায় এবং স্থানীয় সংসদ সদস্যের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের প্রবেশ মুখে সুদৃশ্য গেইট নির্মাণ করেন যা বিদ্যালয়ের নিরাপত্তা জনিত সমস্যা স্থায়ীভাবে দূর করে।

৫। প্রধান শিক্ষকের প্রস্তাবে চাহিদার ভিত্তিতে বিভিন্ন সময়ে বিদ্যালযে প্রায় ২০ টি বৈদ্যুতিক পাখা অনুদান দেন। ফলে প্রচন্ড তাপদাহে তীব্র গরম থেকে শিক্ষার্থীরা মুক্তি পায়।

৬। এক সময় বিদ্যালয়ের পেছনের অংশ ছিলো সীমানা প্রাচীর বিহীন অরক্ষিত। তাই বিদ্যালয়ের নিরাপত্তা ঘাটতি দুর করতে উপজেলা পরিষদের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের পেছনে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন।

৭। ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে প্রায় প্রতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদায়ী সকল শিক্ষার্থীর জন্য নিজ অর্থে পরীক্ষা সামগ্রী সহ আনুষ্ঠানিক বিদায়ের ব্যবস্থান করে আসছেন।৮। প্রায় প্রতিবছর উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের জন্য জার্সি, প্রশিক্ষণ, যাতায়াত ও অন্যান্য খরচ তিনি নিজেই বহন করে আসছেন।

৯। ২০১৫ সালে সম্পূর্ন নিজ অর্থায়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বনভোজনের আয়োজন করেন। এতে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
১০। বিদ্যালযে সার্বিক কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০১৪ সালে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হন।

১১। ২০১৭ সালে ক্লাসরুম সংকট নিরসনকল্পে রাজাপালং ইউনিয়ন পরিষদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং স্থানীয় জনগণের আর্থিক অনুদানে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে দুই কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন সম্প্রসারণ করেন।

১২। সভাপতি ও কমিটির অন্যান্যদের সার্বিক তত্ত্বাবধানে এবং আর্থিক অনুদানে প্রায় প্রতিবছর বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছেন।

ফরিদ আলমের মতো ক্রীড়ামোদী ও ক্রীড়া সংগঠক, মানবতাবাদী, শিক্ষা দরদী যদি আমরাও হতে পারি তাহলে আমাদের এই সমাজ অনেক এগিয়ে যাবে। ওনার মতো সমাজের বিত্তবানরা বিভিন্ন সেক্টরে এগিয়ে আসলে দেশ হবে উন্নত, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন হবে আরো দৃঢ়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews