1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিনামূল্যে ডিজিটাল সেবা পেল চৌগাছা ও ঝিকরগাছার ১ লাখ ভোটার স্মার্টকার্ড নিতে আসা ১ লাখ ভোটারের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে

  • রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে

বিনামূল্যে ডিজিটাল সেবা পেল চৌগাছা ও ঝিকরগাছার ১ লাখ ভোটার স্মার্টকার্ড নিতে আসা ১ লাখ ভোটারের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছায় নির্বাচন কমিশনের দেওয়া স্মার্টকার্ড নিতে আসা ১ লাখ নাগরিককে বিভিন্ন ধরণের সেবা প্রদান ও তাদের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগ নেতা মোস্তফা আশীষ ইসলাম। রোববার সকালে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মোস্তফা আশীষ ইসলাম এ তথ্য জানিয়েছেন। গত ৯ সেপ্টেম্বর থেকে এ উপজেলায় স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝিকরগাছার ১ লাখ ভোটার যাতে সহজে তাদের স্মার্টকার্ড গ্রহণ করতে পারে, সেজন্য তিনি ও তার কর্মীরা গত দুই মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন। তারা ৭৬টি ক্যাম্পের মাধ্যমে ৩০৭ জন স্বেচ্ছাসেবীকে প্রশিক্ষণ দিয়েছেন।

নির্বাচন কমিশনের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমকে আরও সহজতর করতে তারা ঝিকরগাছার প্রতিটি ইউনিয়নে মাইকিং, ৮০ হাজার লিফলেট বিতরণ, স্থানীয় মসজিদগুলোর ইমামদের মাধ্যমে প্রচারণা চালিয়েছেন।

এর পাশাপাশি এসএমএস, হোয়াটসঅ্যাপ ম্যাসেজ ও ভয়েস কলের মাধ্যমেও ভোটারদের স্মার্টকার্ড বিতরণের তথ্য প্রদানের পাশাপাশি সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

মোস্তফা আশীষ ইসলাম বলেন, ১১টি ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণের নির্ধারিত দিনের আগেই বিতরণ কেন্দ্রের বক্স আইডি ও ক্যাম্প আইডি উল্লেখ করা টোকেন ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন তার কর্মীরা।

স্মার্টকার্ড বিতরণের দিন ভোটারদের ফুল দিয়ে স্বাগত জানানো, সম্পূর্ণ বিনামূল্যে স্মার্টকার্ড ফটোকপি করে লেমিনেটিং করে দেওয়া, চললেট, বিস্কুট ও পানি সরবরাহ করা হচ্ছে।

এভাবে ১ লাখ ভোটারের সাথে সরাসরি সাক্ষাত ও তাদের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরছেন তিনি।

তিনি বলেন, ঝিকরগাছা উপজেলায় আগামি ৬ নভেম্বর পর্যন্ত স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলবে এবং পুরোটা সময়ই তারা তাদের এ সেবা প্রদান অব্যাহত রাখবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী শহিদুল ইসলাম, ফারুক হোসেন, নয়ন হোসেন, আসিফ হোসেন প্রমুখ। 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews