1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও মধ্যে সংঘর্ষে আরসার কিলিং স্কোয়াডের শীর্ষ কমান্ডারসহ নিহত-২

  • বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৮৮ বার পড়া হয়েছে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও মধ্যে সংঘর্ষে আরসার কিলিং স্কোয়াডের শীর্ষ কমান্ডারসহ নিহত-২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই গ্রুপের দুই সদস্যকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও উখিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে উখিয়ার ৮ নম্বর ক্যাম্পের ডব্লিউ এলাকা ও বুধবার ভোরে ১৫ নম্বর ক্যাম্পে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ ইকবাল ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ৯ নম্বর ক্যাম্পের-৫/আই-ব্লকের মোঃ ইয়াসিন এর ছেলে ইউসুফ প্রকাশ চাকমাইয়া ইউসুফ(৩২) ও ১৫ নম্বর ক্যাম্পের ১৩/ ডি-ব্লকের ইমান হোসাইন এর ছেলে মো: আরাফাত(১৫)। চাকমাইয়া ইউসুফ আরসার কিলিং গ্রুপের শীর্ষ কমান্ডার বলে জানিয়েছে স্থানীয় সূত্র। আর আরাফাত আরএসওর সদস্য বলে জানিয়েছে এপিবিএন।

নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গা ক্যাম্পের এক সাব মাঝি জানান, মঙ্গলবার রাতে ৮ নম্বর ক্যাম্পের ডব্লিউ এলাকায় আরসা ও আরএসওর মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আরএসওর ছোঁড়া গুলিতে আরসার কিলিং গ্রুপের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ইউসুফ গুলিবিদ্ধ হয়। পরে তাকে জবাই করে হত্যা করা হয়।

৮-এপিবিএন অধিনায়ক আমির জাফর জানান, এই ঘটনার জেরে আরসার সদস্যরা বুধবার ভোরে ১৫ নম্বর ক্যাম্পে আরএসওর ওপর হামলা চালায়। এ সময় আরাফাত নামে আরএসওর এক সদস্যকে ছুরিকাঘাত করে হত্যা করে আরসার সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, আরসার কিলিং স্কোয়াডের শীর্ষ কমান্ডার চাকমাইয়া ইউসুফ দীর্ঘ দিন ধরে মিয়ানমারে অবস্থান করছিলেন। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর আরসাবিরোধী অভিযান ও আরএসওর হাতে একের পর এক সদস্য নিহতের ঘটনায় দুর্বল হয়ে পড়ে আরসা। ফলে ক্যাম্পে কিলিং মিশন চালানোর জন্য চাকমাইয়া ইউসুফকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠায় আরসা প্রধান।

১৪-এপিবিএন অধিনায়ক মোহাম্মদ ইকবাল জানান, আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়। নিহত চাকমাইয়া ইউসুফের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা রয়েছে।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে আরসা ও আরএসও মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিয়মিত পুলিশের টহল বৃদ্ধি করা হইয়াছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews