1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

কিশোরীকে অপহরণের পর গণধর্ষণ, আটক ২

  • শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৯ বার পড়া হয়েছে

বাগেরহাটের রামপালে ১৪ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার জিরোপয়েন্ট ও ফয়লা এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে এদিন রাতেই নির্যাতনের শিকার ওই কিশোরীর মামা বাদী হয়ে তিন যুবকের নামে রামপাল থানায় ধর্ষণ মামলা করেন।

একইদিন সন্ধ্যার আগমুহুর্তে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড় এলাকা থেকে রহমত (২৬) ও শেখ রাসেল (২৬) ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে ঘেরের বাসায় নিয়ে তিনজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রামপাল উপজেলার পাড়গোবিন্দপুর গ্রামের শেখ ফরহাদের ছেলে শেখ রাসেল (২৬) এবং কালেখারবের এলাকার আজমল হোসেনের ছেলে রাকিব হোসেন সজল (২৫)। অন্য আসামী রহমত (২৬)কে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ওই কিশোরী ৯ম শ্রেণীর শিক্ষার্থী। শুক্রবার বিকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয়। শারীরিক সমস্যার কারণে প্রাইভেট পড়তে না গিয়ে মামার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়। সন্ধ্যার আগমুহুর্তে খুলনা-মোংলা মহাসড়কের রনসেন মোড় এলাকা থেকে রহমত (২৬) ও শেখ রাসেল শেখ (২৬) ওই কিশোরীকে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। পরে রামপাল উপজেলার বড় দুর্গাপুর পুটিমারি এলাকার পলাশের ঘেরের টংঘরে নিয়ে যায়। সেখানে আগে থেকে অবস্থান করা রাকিব হোসেন সজল এবং অপহরণকারী রহমত ও শেখ রাসেল মিলে ধর্ষণ করে। রাত ৭টার দিকে মহেন্দ্রযোগে ভিকটিমকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মামা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তিন আসামীর মধ্যে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। অন্য আসামীকে গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews