1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের কার্যক্রম প্রশংসা করলেন জাতিসংঘের সহকারী সেক্রেটারী

  • মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের কার্যক্রম প্রশংসা করলেন জাতিসংঘের সহকারী সেক্রেটারী

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের সহকারী সেক্রেটারী উনাইশি লুতু ভুনিয়াওয়াকের নেতৃত্বে প্রতিনিধিদল।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) প্রতিনিধিদলটি কক্সবাজারের উখিয়ায় ১৪ এপিবিএন এর কনফারেন্স রুমে এপিবিএন (এফডিএমএন) কমান্ডারদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবগত করেন ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ সাইফুজ্জামান।

এ সময় ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক মোঃ ইকবাল ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক মোঃ আমির জাফর ও ১৬ এপিবিএন এর অধিনায়ক মোঃ হাসান বারী এবং সহ-অধিনায়কগণ উপস্থিত ছিলেন।

জাতিসংঘের সহকারী সেক্রেটারির দলের ছিলেন, আনন্দ আলোকাভান্দারা, কাইথিন নুয়েল গিলকি র এবং আবু মামুন আসিফ।

প্রতিনিধি দলটি ১৪ ও ৮ এপিবিএন এর আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্ট এ অবস্থিত মেবাইল ফায়ার ফাইটিং ইউনিট, ক্যাম্প-১৮ এ অবস্থিত কালচারাল মেমোরি সেন্টার এবং ক্যাম্প-৮/ওয়েস্ট এ অবস্থিত ওয়াচ টাওয়ার পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি বিকাল পৌনে ৪টার দিকে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করেন সহকারী সেক্রেটারী জেনারেল।

১৪ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল জানান, পরিদর্শনে আসা প্রতিনিধি দলের পরিদর্শনকালে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তাদের সাথে ১৪ এপিবিএনের ভেন্যু প্রটেকশন পার্টি এবং মোবাইল টহল পার্টি সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত ছিল।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews