নড়াইল পৌরসভার হাটবাড়িয়া পার্কে বিভিন্ন মানুষের কাছ থেকে জোরপূর্বক নানান অজুহাতে চাঁদা আদায়ের অভিযোগে ৬ চাঁদাবাজ পুলিশের হাতে আটক।২৫ সেপ্টেম্বর সোমবার নড়াইল রূপগঞ্জ ফাঁড়ি ও সদর থানার পুলিশ এর যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়,২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে নড়াইল জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যদিয়ে এতথ্য জানান।
আটককৃতরা হচ্ছে নড়াইল জেলার আউড়িয়া গ্রামের আইয়ুব হোসেনের ছেলে মো.রায়হান হোসেন হৃদয় (২০), নজরুল ইসলামের ছেলে রভিউল ইসলাম (২৫), মো.জাহিদ শেখের ছেলে নাঈম শিকদার (১৯), মাছমদিয়া গ্রামের মৃত তবিবর মোল্যার ছেলে অন্তর মোল্যা (১৯), সবুর মোল্যার ছেলে আবিদ মাহমুদ সম্রাট (২২)সহ ভদ্রবিলা গ্রামের আদালত মোল্যার ছেলে আকিব মোল্যা (২২)
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪ সেপ্টেম্বর) নড়াইল পৌরসভার হাটবাড়িয়া পার্কে মাগুরা জেলার শালিখা থানার সরসুনা গ্রামের চার বন্ধু ঘুরতে আসে। পরে স্থানীয় ৯ জন তাদের কাছে ৪ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকার করায় তাদেরকে ভয়-ভীতি প্রদর্শন ও মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট কেড়ে নেয় এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করে।
পরে এ বিষয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) নড়াইল সদর থানার মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর নড়াইল সদর থানা পুলিশ ও রূপগঞ্জ ফাঁড়ির যৌথ অভিযানে উপজেলার আউড়িয়া ও আলাদাতপুর এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারদের কাছ থেকে চাঁদাবাজির নগদ টাকা, মোবাইল ফোন, হেলমেট এবং চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।এবিষেয়ে থানায় একটি চাদাবাজি মামলার প্রস্তুতী শেষ করে আদালতে প্রেরণ করা হবে বলে জানাযায়।

Leave a Reply