স্টাফ রিপোর্টারঃ নড়াইলের শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
বিদ্যালয়ের সভাপতি মোঃ রুহুল আমিন মোল্যার সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবন ও ৭৫ এর কালো দিবসের হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য এনামুল হক ও প্রধান শিক্ষক মোঃ আজম খান।
আলোচকরা সকলেই বঙ্গবন্ধুর জীবনী ও ৭৫ এর কালো রাতের নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ এবং ৭৫ পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করেন। এছাড়া সভাপতি সাহেব নিজেও এ বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।

Leave a Reply