1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, স্বল্প সময়ের মধ্যে প্রধান আসামি গ্রেফতার

  • শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ বার পড়া হয়েছে

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা, স্বল্প সময়ের মধ্যে প্রধান আসামি গ্রেফতার

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি নড়াইল :

নড়াইলের কালিয়া থানাধীন চন্দ্রপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহসিন মোল্যার নেতৃত্বে মোল্যা গ্রুপ ও আতাউর মৃধার নেতৃত্বে মৃধা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক কোন্দল চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ১৪/০৯/২০২৩ খ্রিঃ মোঃ মাসুম মোল্যা(২৮) নামের ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর জখম করে মৃধা গ্রুপের লোকজন।

ভিকটিম মাসুম মোল্যা(২৮) কালিয়া থানার চন্দ্রপুর গ্রামের মহসিন মোল্যার ছেলে। তিনি ঘটনার দিন নিজ ভ্যানে করে কালিয়া থানাধীন চন্দ্রপুর গ্রামের পটেশ্বরী বিলে অবস্থিত মাছের ঘেরে খাবার নিয়ে যাওয়ার সময় ইকরাম মৃধা এর বাড়ির পাশে পাকা রাস্তার উপর পৌঁছালে আসামি সাজেদা বেগম এর সংবাদের ভিত্তিতে সকল আসামি একত্রিত হয়ে মোঃ মাসুম মোল্যার পথ আটকে দেয়।

কতিপয় আসামি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর জখম হন। পরে আশেপাশের লোকজনের চিৎকার শুনে ভিকটিমের বড় ভাই ও বাড়ির লোক এসে ভিকটিমকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা গুরুতর দেখে তাকে ঢাকা পিজি হাসপাতালে রেফার্ড করেন।

ভিকটিমের অবস্থা গুরুতর হওয়ায় ভিকটিমকে খুলনা আনোয়ারা ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয় । সেখান থেকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার একটু উন্নতি হলে ভিকটিম মো: মাসুম মোল্যাকে ঢাকা পিজি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২২ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১:০০ টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো: বিপ্লব মোল্যা বাদী হয়ে কালিয়া থানায় এজাহার দায়ের করলে মামলা রুজু হয়। মামলা রুজুর সাথে সাথে নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় অত্র এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ।

কালিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এর নেতৃত্বে গোয়েন্দা টিমের এসআই জয়দেব বসু, এসআই আলী হোসেন, এসআই ফিরোজ আহমেদসহ সঙ্গীয় ফোর্স ২২ সেপ্টেম্বর (শুক্রবার) অত্র মামলার এজাহার নামীয় ১ নং আসামি আতাউর মৃধা(৪৫), পিতা- মৃত মমতাজ মৃধা, সাং- চন্দ্রপুর, থানা- কালিয়া, জেলা- নড়াইলকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নড়াইল জেলার পুলিশ সুপার মহোদয়ের সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে অত্র এলাকার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews