1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় অপহরণ ও মানবপাচার মামলার ২ আসামী গ্রেপ্তার

  • শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

উখিয়ায় অপহরণ ও মানবপাচার মামলার ২ আসামী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া থানাধীন রেজুখাল এলাকা থেকে অপহরণ ও মানবপাচার মামলার এজাহারনামীয় দুইজন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রেজুখাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, টেকনাফ উপজেলার হাজম পাড়া এলাকার মৃত সালেহ আহাম্মদ এর ছেলে সমশু (৩৫) ও কচ্ছপিয়া এলাকার জকির আহমদ এর স্ত্রী শফিআরা (৩০)।

শুক্রবার দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)মোঃ আবু সালাম চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানান,র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই,

বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজার টেকনাফ থানার মামলা নং ৪/৫৫৮, তাং ০৩/০৭/২০২৩, ধারা-২০১২ সালের মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ৭/৮ তৎসহ ৩৮৫ পেনাল কোড ১৮৬০ মোতাবেক এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১৫, কক্সবাজার বিশেষ গোয়েন্দা নজরদারী ও তৎপরতা অব্যাহত রাখে।

একপর্যায়ে র‌্যাব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত মামলার এজাহারনামীয় ২ ও ৩নং আসামী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রেজুখাল এলাকায় আত্মগোপনে অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে র‌্যাব-১৫, সদর কোম্পানী একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় ২ আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামীদ্বয় সংশ্লিষ্ট মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল।

গ্রেপ্তারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews