মারামারি ও মাদক মামলায় ছয়, আট ও নয় মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি খায়রুল আলী, আহম্মদ আলী, শফিকুল ইসলাম ও মোঃ শুভ বিশ্বাস @ রমজান বিশ্বাস কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
খায়রুল আলী লোহাগড়া থানার লাহুড়িয়া রাজাপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে; আহম্মদ আলী লোহাগড়া থানার লাহুড়িয়া রাজাপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে;
শফিকুল ইসলাম লোহাগড়া থানার রায়গ্রামের মোহাম্মদ মোল্যার ছেলে ও মোঃ শুভ বিশ্বাস @ রমজান বিশ্বাস লোহাগড়া থানার কুন্দসী গ্রামের আঃ জলিল বিশ্বাসের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এএসআই(নি:) শেখ কামরুজ্জামান, এএসআই(নি:) মোক্তার হোসেন,
এএসআই(নিঃ) জামরুল ইসলাম ও এএসআই(নঃ) বাচ্চু শেখ সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার লাহুড়িয়া ও পৌরসভাধীন এলাকার নিজ বাড়ি থেকে অদ্য ভোরে তাদের গ্রেফতার করে।
আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


Leave a Reply