1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে টিকটক করার অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার

  • রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

টেকনাফে টিকটক করার অভিযোগে দুই শিক্ষার্থী বহিষ্কার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

টেকনাফ উপজেলায় দুটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী টিকটক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে তাদের বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে একজন ছাত্র এবং অপরজন ছাত্রী। রবিবার ৩ সেপ্টেম্বর এ ঘটনায় পৃথক দুটি বিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার জানান, আইডিয়াল পাবলিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্র ও স্থানীয় এক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিজেরা টিকটক তৈরি করে তা ফেসবুকে পোস্ট করে।

এ ঘটনায় টিকটককারী ওই দুই শিক্ষার্থীকে নিয়ে এলাকার বিভিন্ন মহলে সমালোচিত হলে বিষয়টি নিয়ে নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।

পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাধ্যমে অভিযুক্ত ওই দুই শিক্ষার্থীকে ডেকে তাদের শাস্তি হিসেবে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় এবং নিজ নিজ প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে নোটিশের মাধ্যমে অন্য শিক্ষার্থীদের এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নোটিশ জারি করা হয়েছে।

২০২২ সালের ৩ জুন শ্রেণিকক্ষে টিকটক করায় টেকনাফের একটি বিদ্যালয় থেকে অভিযুক্ত তিন ছাত্রকে বহিষ্কার করা হয়েছিল। উক্ত ঘটনার একজন শিক্ষার্থী আজকের ঘটনায় জড়িত ছিল।

আইডিয়াল পাবলিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামিল জানান, স্কুল হচ্ছে পড়ালেখা শেখার জায়গা।

এটা কোনো টিকটক করার জায়গা নয়। অভিযুক্ত এক ছাত্রকে শাস্তি দেওয়া হয়েছে। যাতে তার মতো আর কোনো শিক্ষার্থী এসব করার সাহস না পায়। শিক্ষক ও স্কুল পরিচালনা কমিটির সিদ্ধাÍ অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত ছাত্রীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রীকে বিদ্যালয় থেকে পরিচালনা কমিটি ও শিক্ষকদের সিদ্ধান্ত অনুসারে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। প্রতিটি শ্রেণিকক্ষে টিকটক থেকে বিরত থাকার পাশাপাশি স্কুলের নিয়মশৃঙ্খলা মেনে চলার জন্য নোটিশ জারি করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বিদ্যালয়ে নিয়মশৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে শিক্ষার্থীরা জড়িত থাকলে সে ব্যাপারে প্রতিষ্ঠানের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটি সিদ্ধান্ত নিয়ে থাকে।

আমি অভিভাবকদের সচেতন হওয়ার জন্য আমি অনুরোধ জানাব। এখন শিক্ষার্থীদের লেখাপড়ার সময়। তারা যাতে নিয়ম বহির্ভূত কোনো কাজ না করে সেদিকে নজর রাখতে হবে’।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews