নড়াইলের উড়ানী গ্রামে কড়াইয়ের গরম তরকারিতে পড়ে রূপা বেগম (৩২) নামের এক বধূর মৃত্যু হয়েছে। নিহত ওই বধু নড়াইল সদর উপজেলার উড়ানী গ্রামের ওবায়দুল্লাহ শেখের স্ত্রী।
বিষয়টি প্রশ্নবিদ্ধ হলেও স্বজনরা জানান রান্না করার সময় রূপা অসাবধানতায় চুলায় থাকা গরম তরকারির কড়াইয়ের ওপর পড়ে গিয়ে অচেতন হয়ে যান।
পরে বাড়ির লোকজনেরা ঠিক পেয়ে উদ্ধার করে। ততক্ষণে কান,মুখের বেশ কিছু অংশ পুড়ে ঝলসে যায়।
এমত অবস্থায় সজনেরা নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপাকে মৃতু ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



Leave a Reply