1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় লরির ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত,শিশুসহ আহত-৫

  • বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

চকরিয়ায় লরির ধাক্কায় অটোরিকশা যাত্রী মা-মেয়ে নিহত,শিশুসহ আহত-৫

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের চকরিয়ায় লরির( প্রাইম মুভার) ধাক্কায় সড়ক থেকে ছিটকে পড়া সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত ও শিশুসহ ৫ জন আহত হয়েছেন।নিহতরা হলেন, লামার ফাইতং ইউনিয়নের বুড়িচিকং ঘোনার আব্দুসালামের স্ত্রী রোকেয়া বেগম(৫৫) ও চকরিয়ার হারবাং ভান্ডারীর ডেবা গ্রামের মামুনুর রশীদের স্ত্রী জেসমিন আক্তার(২০)। নিহত দু’জন সম্পর্কে মা-মেয়ে। তাদের মধ্যে মেয়ে জেসমিন গর্ববতী বলে হাসপাতাল সূত্রে জানায়।

আহতরা হলেন, হারবাং বাজার পাড়ার আব্দল হাকিমের স্ত্রী শাহীন আক্তার (৪৫), বরইতলী বিলিজার পাড়ার এলাহাদাতের ছেলে অটোরিকশা চালক মোহাম্মদ আরিফ (২৫), দুদুমিয়া (৬০), কাউছারের স্ত্রী বুলবুল জান্নাত (৩০) ও তার শিশু মেয়ে তানিয়া সুলতানা (৬)।

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের বানিয়ারছড়ার নিকটবর্তী আমতলী নামক স্থানে বৃহস্পতিবার (২৪ আগস্ট) বেলা সোয়া ২ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ (উপ পরিদর্শক) খোকন কান্তি রুদ্র।তিনি জানান, অটোরিকশাটি হারবাং থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলো।

আমতলী নামক স্থানে পৌঁছলে হঠাৎ চাকা পাংচার হওয়া একটি লরি( প্রাইম মুভার) ছুটে এসে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সড়ক লাগোয়া খাদে ছিটকে পড়ে গাড়িটি। এসময় আহত হয় শিশুসহ ৭ জন।

তন্মধ্যে দুইজন মারা যায় হাসপাতালে নেয়ার পথে। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। লরি ও দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি জব্দ করেছি। তবে লরি চালক পালিয়ে গেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews