1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে পাট কাটা নিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার

  • সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

নড়াইলে পাট কাটা নিয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন গ্রেফতার

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইল :

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রাধা বল্লব বিশ্বাস(৭০) নামের এক ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সে নড়াইল সদর থানার দেবভোগ গ্রামের রাম মোহন বিশ্বাসের ছেলে।

গত ১৬আগস্ট রাধা বল্লব নামের ঐ ব্যক্তি তার দখলীয় জমিতে পাট কাটতে যায়। তাকে পূর্বশত্রুতার জেরে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তার উপর হামলা করে। এতে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন রাধা বল্লবকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসারত অবস্থায় ঐ দিন সে হাসপাতালে মারা যায়।

পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় রাধা বল্লবের ভাইপো বাদী হয়ে ১৮ আগস্ট নড়াইল সদর থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়। ঘটনার সাথে সাথে নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় ঐ এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং আসামি গ্রেফতারের জন্য তৎপর হয় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) দোলন মিয়া এর নেতৃত্বে ২০ আগস্ট এজাহারনামীয় ১ নং আসামি আলম শেখ(২৭), পিতা-সালাম শেখ, ২ নং আসামি সালাম শেখ(৫০), পিতা- মৃত লাল মিয়া শেখ, ৫ নং আসামি ইমরান শেখ(৩৫) ও ৬ নং আসামি ইমন শেখ(২২), উভয় পিতা- সালাম শেখ, সর্ব সাং- বাহিরগ্রাম, থানা ও জেলা- নড়াইলগণকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর থানা পুলিশ।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ বলেন, নড়াইল জেলার পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন সময়োপযোগী ও সাহসী পদক্ষেপে ঐ এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews