1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ৪৩ বার পড়া হয়েছে

নড়াইল জেলা পুলিশের কল্যাণ সভা অনুষ্ঠিত

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি,নড়াইল :

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২০ আগস্ট (রবিবার ) সকাল ১০:০০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিলশেডে জুলাই/২০২৩ খ্রি: মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, ক্যাম্প থেকে আগত বিভিন্ন র‌্যাঙ্ক এর অফিসার ও ফোর্স এবং পুলিশ লাইন্সের অফিসার ও ফোর্স তাদের সামগ্রিক সমস্যা নিয়ে কথা বলেন। সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন মহোদয় তাদের এসব সমস্যার সমাধানের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের নির্দেশ প্রদান করেন। অত:পর তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মমাফিক ছুটি, আবাসন ব্যবস্থা, পরিস্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসা, মানসম্মত খাবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নির্দেশনা দেন।

তিনি কল্যাণ সভায় অবসরজনিত কারণে বিদায়ী ২০ জন পুলিশ সদস্যকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। জুলাই মাসের ভালো কাজের স্বীকৃতি স্বরূপ ওয়ারেন্ট তামিলকারী শ্রেষ্ঠ অফিসার হিসেবে নড়াইল সদর থানার এসআই(নিঃ) আজিজুর রহমান, এএসআই(নিঃ) আতিকুর রহমান ও লোহাগড়া থানার এসআই(নিঃ) মামুনুর রহমান এবং ট্রাফিক পুলিশের শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে টিএসআই জসিম রানাকে ক্রেস্ট প্রদান করেন।

কল্যাণ সভায় তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব প্রনব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল), নড়াইল, সকল থানার অফিসার ইনচার্জ,

জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, জেলার সকল পুলিশ তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণসহ পুলিশ লাইন্স এর অফিসার ও ফোর্স এবং সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews