নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা জাগরনী চক্র ফাউন্ডেশন এর ম্যানেজার সুব্রত মল্লিক এর বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ পাওয়া যায়। উক্ত প্রতিষ্ঠানের ঋণ গ্রাহকদের সূত্রে জানা যায়, ম্যানেজার সুব্রত মল্লিক তিনি গ্রাহকদের সাথে ঋণ দেওয়া কে কেন্দ্র করে প্রতারণা করে তাদের কে হেনস্ত করছে । ঋণ গ্রাহকগন বলেন, ম্যানেজার নিজেকে হ্যাডাম ওলা বড় মাপের সরকারি কর্মকর্তার মুডে দেখতে পায়, এবং তার কথা বার্তার সাইজ ই আলাদা।
নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় মহিলা গ্রাহকের সাথে ম্যানেজার সুব্রত মল্লিক আপত্তিকর কথা বার্তা বলেছেন,যা একজন প্রতিষ্ঠিত জাগরনী চক্র ফাউন্ডেশনের ম্যানেজারের কাছে মোটেও কাম্য নয় বলে ও জানান গ্রাহকগণ।
উল্লেখিত বিষয় নিয়ে ম্যানেজার সুব্রত মল্লিক এর সাথে কথা হলে, তিনি কয় একটি কথা বলে এড়িয়ে যান। লোহাগড়া উপজেলার স্বল্প আয়ের মানুষ নিজে আয় ইনকাম করে একটি ঘর, ভ্যান, রিক্সা, ইজিবাইক ও অন্যান্য দ্রব্য সামগ্রী কিছু ই কেনা সম্ভব হয় না। তাই আর্থিকভাবে স্বাবলম্বী হতে এনজিও সংস্থা থেকে ঋণ গ্রহণ করে একটু স্বাবলম্বী হতে চেষ্টা করে।
অনেক ক্ষেত্রে অভাবের তাড়নায় হয়তোবা দুই একটি কিস্তি নিয়ম নীতির মধ্যে দিতে বিলম্ব হয়,বা গ্রাহকের সঞ্চয় থেকে ও কিস্তিটি পরিশোধ করা হয়।
লক্ষীপাশা জাগরণী চক্র ফাউন্ডেশনের ম্যানেজার ইতি মধ্যে ১৫/১৬ জন মহিলা গ্রাহকদের বিরুদ্ধে কোন প্রকার নোটিশ ছাড়া আদালতে মামলা দিয়ে হেনস্ত করেছেন। অনেক গ্রাহকদের মামলার হুমকি দিয়ে বাড়ির ভিটা বিক্রয়ের পরিক্রমা চালাচ্ছেন।
ইতি মধ্যে ম্যানেজার সুব্রত মল্লিক, ১ লক্ষ টাকা ঋণ গ্রহীতাদের সাথে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আপনারা ১ লক্ষ্য ৫০ হাজার টাকা লোন নিতে চাইলে অগ্রিম লোন পরিশোধ করুন। আপনাদের সবাইকে ১ লক্ষ ৫০ হাজার বা ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।ম্যানেজারের কথা মতো লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের আইয়ুব হোসেন এর স্ত্রী পারুল বেগম ধার দেনা করে ২২ হাজার টাকা জমা করেন, কিন্তু প্রতারণা করে তাকে ঠকিয়ে লোন দেওয়া হয়নি।
একই গ্ৰামের জাকির মুন্সীর স্ত্রী তহমিনা সুলতানা ৪ জনের কাছে থেকে ধার দেনা করে ৫০ হাজার টাকা এনে জমা করেন, কিন্তু তাকে ও লোন দেওয়া হয়নি। এক ই গ্ৰামের ইদ্রিস শেখের স্ত্রী নাসিমা বেগম, ধার দেনা করে ৩৫ হাজার টাকা জমা করেন, তাকে ও লোন দেওয়া হয়নি। এক ই গ্ৰামের শাহাদত শেখের স্ত্রী আসমা বেগম, ২৮ হাজার টাকা জমা করেন। তাকে ও লোন দেওয়া হয়নি।
এমন করে আরো অনেক মহিলাদের সাথে প্রতারণা করে তাদের কে ঋণ দেননি ম্যানেজার।ঋণ গ্রহিতারা আরো বলেন, ঋণ গ্রহণ করে স্বাবলম্বী হতে গিয়ে মামলা খেয়ে উকিল মুক্তার আর গাড়ি ভাড়া দিতে দিতে আমরা শেষ হয়ে গেছি।জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে তদন্ত সাপেক্ষে ওই ম্যানেজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি গ্রাহকদের।

Leave a Reply