আজ থেকে ৪৮ বসর আগে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করার পর স্বাধীনতা বিরোধীরা এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় পুনর্বাসিত হতে থাকে। তারা এ দেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে নানা উদ্যোগ নেয়।
শাসকদের রোষানলে বঙ্গবন্ধুর নাম উচ্চারণও যেন নিষিদ্ধ হয়ে পড়েছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার ঠেকাতে কুখ্যাত ‘ইনডেমনিটি অধ্যাদেশ’

জারি করেছিল মোশতাক সরকার। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসীন হলে ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ উন্মুক্ত করা হয়। বিচার শুরু হয় ১৯৯৮ সালের ৮ নভেম্বর।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ললাটে যে কলঙ্কতিলক পরিয়ে দেওয়া হয়েছিল, ৩৫ বছরেরও বেশি সময় পর ২০১০ সালের ২৭ জানুয়ারি সেই কলঙ্ক থেকে জাতির মুক্তি ঘটে।
বঙ্গবন্ধু হত্যার চূড়ান্ত বিচারের রায় অনুযায়ী ওই দিন মধ্যরাতের পর পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়। এর অনেক পরে খুনি ক্যাপ্টেন (অব.) আব্দুল মাজেদকে পরের বছর ফাঁসি দেওয়া হয়। তবে বিভিন্ন দেশে পলাতক থাকায় বাকি খুনিদের সাজা এখনও কার্যকর করা যায়নি।

১৯৯৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করলে স্বাধীনতার স্থপতিকে যথাযোগ্য সম্মান প্রদর্শনের পথও সুগম হয়। বঙ্গবন্ধুকে হত্যার দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। দিনটিকে সরকারি ছুটির দিন ও ঘোষণা করা হয়। ১৫ই আগষ্ট শোক দিবসে
বাঘারপাড়া উপজেলা আওয়মীলীগের সভাপতি ও যশোর-৪ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য বাবু রণজিৎ কুমার রায়, এসব কথা বলেন।এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু,
বাঘারপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার শহিদুল্যাহ, অধ্যক্ষ আজগর আলী,

শচিন্দ্রনাথ বিশ^াস, যশোর জেলা পরিষদের সদস্য সাইফুজ্জামান চৌধরী ভোলা, নিখিল আড্ঢ, বিল্লাল হোসেন, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, আসাদুজ্জামন মিন্টু,
আমিনুর রহমান সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, আযুব হোসেন বাবলু, মুন্সি বাহার উদ্দীন বাহার, কমিশনার মিজানুর রহমান, মোহাম্মদ আলী,আব্দুর রাজ্জাক রাজা, হাজী রেজাউল প্রমুখ।
উপজেলা যুবলীগের আহবায়ক রাজিব রায় এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জুলফিক্কার আলী জুলাই, কামরুজ্জামান লিটন, হাদিউজ্জামান হাদী, রুবেল রানা, মাষ্টার গিয়াস উদ্দীন হিরা, তরিকুল ইসলাম, প্রমুখ।
উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক সালমার ও রণি ভৌমুখ এর নেতৃত্বে¡ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়,
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিএম শাহাজালাল এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
এদিন উপলক্ষে উপজেলা পরিষদের মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌর সভা, পৌর আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাঘারপাড়া থানা, বাঘারপাড়া আনসার ভিডিপি,
উপজেলা যুব মহিলা লীগ, উপজেলা ছাত্রলীগ, বাঘারপাড়া মহিলা কলেজ,ডিগ্রি কলেজ, ইসলামী ফাউন্ডেশন, প্রল্লী বিদ্রুৎ উপজেলা পূজা পরিষদ,
বাস্তহারালীগ, তাঁতী লীগসহ ব্যাংক,বীমা,বণিক সমিতি এদিন ফুলের¡ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।


Leave a Reply