1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আশ্রয় জীবনে আমরা ভালো নেই, তাই দেশে ফিরতে চাই মার্কিন কংগ্রেসম্যান প্রতিনিধি দলকে রোহিঙ্গারা

  • সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার পড়া হয়েছে

আশ্রয় জীবনে আমরা ভালো নেই, তাই দেশে ফিরতে চাই
মার্কিন কংগ্রেসম্যান প্রতিনিধি দলকে রোহিঙ্গারা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার: 

রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি জানতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।এসময় রোহিঙ্গারা ঐ প্রতিনিধি দলকে আশ্রয় জীবনে আমরা ভালো নেই, নিজ ভূমিতে ফিরতে চাই বলে আকুতি জানান।সোমবার সকালে তাঁরা কক্সবাজার বিমানবন্দরে গিয়ে পৌঁছান।সেখান থেকে গাড়ি যোগে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন।

এই সফরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক ১১ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। কেইস ও ম্যাকরমিক যুক্তরাষ্ট্রের রোহিঙ্গাদের সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত আর্থিক তহবিল সংক্রান্ত কমিটির সদস্য।বিমান অবতরণের পর প্রতিনিধিদলটি কক্সবাজার শহরে অবস্থিত ইন্টার সেকশন কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থা সমূহের কর্মকর্তাদের সঙ্গে ঘণ্টাব‍্যাপী বৈঠক করে।

পরে বেলা সাড়ে ১১টায় উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছায় তাঁরা। এরপর তারা রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।চলমান কার্যক্রমগুলো পরিদর্শনের পর কংগ্রেস প্রতিনিধি দল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। এ সময় তারা রোহিঙ্গাদের কথা শোনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরে প্রতিনিধি দলটি।

মতবিনিময়ে অংশ নেওয়া রোহিঙ্গা তরুণ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘মার্কিন প্রতিনিধিদলকে আমরা জানিয়েছি, আমাদের রেশন কমানো হয়েছে, ক্যাম্পে অপ্রীতিকর ঘটনা নিয়মিত হয়ে পড়েছে। আশ্রয় জীবনে আমরা ভালো নেই, তাই দেশে ফিরতে চাই।

এ সময় এ সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্র তৎপর আছে বলে রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন। মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান মুজিবুর রহমান।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার সামছু-দৌজা নয়ন জানান, সকাল ৯টায় কংগ্রেসের প্রতিনিধিদল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সমন্বয় সংস্থা ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের অফিসে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএমসহ ইউএনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে কংগ্রেস প্রতিনিধিদল রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যান। সেখানে প্রতিনিধিদল ১২ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম, ১১ নম্বর ক্যাম্পে শরণার্থীদের লার্নিং সেন্টার, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

তিনি আরও জানান, দুপুরে কংগ্রেস প্রতিনিধিদল কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। বিকালে কক্সবাজার শহরে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। কংগ্রেস প্রতিনিধিদল কক্সবাজার সফরকালে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করে রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

কংগ্রেস প্রতিনিধি দলকে আরকান রোহিঙ্গা সোসাইটি ফরপিস হিউম্যান রাইট এর চেয়ারম্যান মাস্টার মোঃ জুবায়ের রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি চিঠি দেন।ক্যাম্প পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজার শহরে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন অফিসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা এরপর তারা রাতে ঢাকা ফিরে যাবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews