1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত -২

  • সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ৮২ বার পড়া হয়েছে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নিহত -২

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-৯ এলাকায় পাহাড় ধসে রোহিঙ্গা মা-মেয়ে নিহত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে ৯ নম্বর ক্যাম্প এর এ/৬ ব্লকস্থ পাহাড়ের পার্শ্বে অবস্থিত রোহিঙ্গা আনোয়ার ইসলাম (৩২) এর শেডের উপর পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, ৯ নম্বর ক্যাম্পের আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) ও শিশু মেয়ে মাহিম আক্তার (২)।রাত ৮ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৮ এপিবিএন এর কমান্ডিং অফিসার মোঃ আমির জাফর।

তিনি আরও জানান, সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-০৯ এর এ/৬ ব্লকস্থ পাহাড়ের পার্শ্বে অবস্থিত এফডিএমএন সদস্য আনোয়ার ইসলাম (৩২) এর শেডের উপর পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

সংবাদ প্রাপ্তির সাথে সাথে পানবাজার পুলিশ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসের ১ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এফডিএমএন সদস্যদের সহায়তায় মাটি নিচে চাপা অবস্থায় নিহত উক্ত শেডের এফডিএমএন সদস্য আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তার মেয়ে মাহিম আক্তার (২), ব্লক-এ/৬, ক্যাম্প-০৯ দ্বয়কে উদ্ধার করা হয়।

নিহত সদস্যদ্বয়কে উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা গ্রহণে অফিসার ইনচার্জ, উখিয়াকে অবহিত করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মা-মেয়ে নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews