1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলি বিনিময়, অস্ত্রগুলিসহ ৩ জন গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে

উখিয়ায় ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলি বিনিময়, অস্ত্রগুলিসহ ৩ জন গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীদের সাথে ১৪ এপিবিএন পুলিশের গুলাগুলির ঘটনা ঘটেছে।এসময় দেশীয় তৈরি ১টি ওয়ান শুটার গান,৬ রাউন্ড গুলি (৭.৬২ মি.মি.৩টি গুলির খোসা (কার্তুজ) ও ১টি ক্লিনিং রডসহ ৩ জন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টা থেকে সকাল ৭ পর্যন্ত ক্যাম্প-৭ এর জি ব্লক ও ক্যাম্প- ৬ এর ডি ব্লকের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটেছে।

গ্রেপ্তারকৃত আরসা সন্ত্রাসীরা হলেন,৬ নম্বর ক্যাম্পের সি-ব্লকের সোলাইমান এর ছেলে আবুল হাসেম (৩০)৭ নম্বর ক্যাম্পের জি-ব্লকের আব্দুস শরীফ এর ছেলে মোঃ রুহুল আমিন (২৩) ও ৫ নম্বর ক্যম্পের সি-ব্লকের আব্দুল মাজেদ এর ছেলে মোঃ কামরুল হাসান (২২)।

১৪ এপিবিএনের অধিনায়ক সৈয়দ হারুনুর রশীদ বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ)মোঃ কবির হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় রাত্রীকালীন মোবাইল-৩ ডিউটি পার্টি ও কিউআরটি পার্টি সহ বিশেষ অভিযান

পরিচালনা করাকালে আরসা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও নিজেদের জানমাল রক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি করতে করতে সন্ত্রাসীদের ধাওয়া করে ৩ জন আরসার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের নিকট থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি ও ৩টি গুলির খোসা(কার্তুজ),১ টি ক্লিনিং রডসহ উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকালে অফিসার ও ফোর্স নিজেদের জানমাল রক্ষার্থে সর্বমোট শর্টগানের ২৪ (চব্বিশ) রাউন্ড লেডবল কার্তুজ ফায়ার করে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। ঘটনাস্থল এলাকায় পুলিশ টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারী অব্যাহত আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews