1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিরদের গোলাগুলি নিহত ১

  • বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিরদের গোলাগুলি নিহত ১

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক রোহিঙ্গা মাদক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ হয়েছেন বিজিবির এক সদস্যসহ সাতজন।

আহতদের রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত শরণার্থী সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসা জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে গুলিবিদ্ধ বিজিবি সদস্য আবদুল মালেককে ইতোমধ্যে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইওএম হাসপাতাল কর্তৃপক্ষ।বুধবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিজিবি সদস্যরা ইয়াবা উদ্ধারে অভিযানে গেলে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রফিক। তিনি টেকনাফের হ্নীলার ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ছিলেন।টেকনাফ বিজিবি-২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, এ সময় বিপুল ইয়াবাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জাফর আলম নামে এক ইয়াবা কারবারিকে আটক করা হয়েছে।

ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘ইয়াবা উদ্ধার অভিযানে গেলে বিজিবির ওপর হামলা, গুলি ও পাল্টা গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহত রয়েছে। বিষয়টি বিস্তারিত পরে গণমাধ্যমে জানানো হবে।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, ‘লেদা এলাকার সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলমের ভাই জাফর আলমের বাড়িতে বিজিবির একটি দল অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়ার সময় সংঘবদ্ধ মাদক কারবারিসহ রোহিঙ্গা ও স্থানীয়রা বিজিবির ওপর হামলা চালায়। বিজিবিও পাল্টা গুলি করে। এ ঘটনায় একজন নিহতসহ সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে এ ঘটনা শুনেছেন জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews