1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিএনপির আয়ের উৎস জানালেন রিজভী

  • রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৩২৯ বার পড়া হয়েছে

বিএনপির আয়ের উৎস জানালেন রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০২২ সালে ব্যয়ের চেয়ে আয় অনেক বেশি হয়েছে। রোববার দুপুরে নির্বাচন কমিশনে জমা দেয়া দলটির আয়-ব্যয়ের বার্ষিক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

পরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ২০২২ সালে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। জাতীয় নির্বাহী ও স্থায়ী কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকের এফডিআরের অর্জিত ইন্টারেস্ট আমাদের আয়ের উৎস।

আরেক প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন জমা দেয়া ছাড়া আর কোনো আলোচনা হয়নি।

তিনি আরও বলেন, জ্বালাও-পোড়ায় কে করে অতীতেও আপনারা জেনেছেন। গতকাল যে ঘটনা ঘটেছে, স্বয়ং বাসচালক বলছেন, ১০ গজ দূরেই ছিল পুলিশের অবস্থান। তারপরও কয়েকজন যুবক এসে বলছে যে,

‘বাস থেকে তুমি নেমে যাও, না হলে তোমাকেসহ পুড়িয়ে দেয়া হবে’। কয়েকজন যুবক এই কথাটা তখনই বলতে পারে, যদি সামনে পুলিশ থাকে…বিরোধী দলের কোনো নেতাকর্মী ওইখানে সাহস পাওয়ার তো কোনো কারণ নেই! পুলিশের নির্বিচারে গুলি বর্ষণ, গ্রেপ্তার করছে, বেধড়ক লাঠিচার্জ করছে, তারা দৌড়াদৌড়ি করছে, ওর মধ্যে ঠান্ডা মাথায় মোটরসাইকেলে এসে পোড়াবে এটা একেবারে মুর্খ ছাড়া কেউ বিশ্বাস করবে না এবং পাগলও এটা বিশ্বাস করবে না।

অনলাইন ডেস্কঃ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews