1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলের লোহাগড়া থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়

  • শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৮১ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া থানা বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মহোদয়

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইল :

নড়াইল লোহাগড়া থানা বার্ষিক পরিদর্শন করেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসাঃ সাদিরা খাতুন মহোদয়। অদ্য ২৯ জুলাই (শনিবার) পরিদর্শন উপলক্ষে থানায় উপস্থিত হলে লোহাগড়া থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় পুলিশ সুপার মহোদয়কে সশস্ত্র সালাম প্রদর্শন করেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন রেজিস্টার বহিতে স্বাক্ষর করেন। পরিদর্শনকালে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা বিধান, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিষয়ে থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও অবৈধ সমাবেশ মোকাবেলায় পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগ সংক্রান্ত আইনানুগ নিয়ম কানুন সমূহের প্রতিপালন, পুলিশের কল্যাণ, বিট পুলিশিং, থানা কম্পাউন্ডের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি গাড়ির বিধি মোতাবেক ব্যবহার, যথানিয়মে ইউনিফর্ম পরিধান করা, থানা প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা প্রদান করেন।

তিনি ‘থানাকে জনগণের আস্থার আশ্রয়স্থল’ হিসেবে গড়ে তোলার লক্ষে ভুক্তভোগী, সেবাপ্রার্থী, ভিকটিমসহ কেউ যাতে সেবা বঞ্চিত না হয় সে বিষয়টি নিশ্চিত করার জন্য অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন।

অতঃপর পুলিশ সুপার মহোদয় লোহাগড়া থানা চত্বরে বকুল ফুলের চারা রোপন করেন।
এ সময় অফিসার ইনচার্জ, মোঃ নাসির উদ্দিন , পুলিশ পরিদর্শক(তদন্ত), আব্দুল্লাহ আল মামুন লোহাগড়া থানা, নড়াইলসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews