1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় সড়কের পাশে মিললো চালকের লাশ

  • শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৮৪ বার পড়া হয়েছে

চকরিয়ায় সড়কের পাশে মিললো চালকের লাশ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে লেগুনা(ম্যাজিক) গাড়ির চালককে হত্যা করা হয়েছে। শুক্রবার রাত ১২ টার পর থেকে নিখোঁজ গাড়ি চালকের লাশ হারবাং ইনানী রিসোর্টের অদূরে মাছের খাদ্য গুদামের বিপরীত পাশ থেকে শনিবার(২৯ জুলাই) সকাল পোনে ৭ টার দিকে উদ্ধার করে পুলিশ।

নিহত গাড়ি চালকের নাম মিজবাহ উদ্দীন রিজভী(২২)। তিনি কাকারা ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডস্থ মাইজকাকারা গ্রামের নুরুল আমিনের ছেলে।

ঘটনাস্থলে গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাহাব উদ্দিন। তিনি নিহতের পরিবার সদস্যদের উদ্ধৃতি দিয়ে জানান, মিজবাহ উদ্দীন রিজভী ৪ বছর আগে অপ্রাপ্ত বয়সে বরইতলী থেকে সাবেকুন নাহারকে বিয়ে করেন।

এরপর হারবাং স্টেশনে বাসা ভাড়ায় পরিবার নিয়ে থাকতেন। তাদের সংসারে মোহাম্মদ সায়েদ নামের তিন বছর বয়সী এক শিশু সন্তান রয়েছে।

নিহতের স্ত্রী মোছাম্মৎ সাবেকুন নাহার কান্না জড়িত কন্ঠে বলেন, ‘জনৈক গাড়ি চালকের সাথে সামান্য টাকার লেনদেন নিয়ে আমার স্বামীর বিবাদ ছিল। তার জেরেই রিজভীকে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার রাত ১২ টার আগেও ফোনে আমার স্বামীর সাথে কথা হয়েছে। ১২ টার পর বাসায় না ফেরায় বারবার ফোন দিয়েও যোগাযোগ করতে পারিনি।’

ঘটনাস্থলে ছুটে যাওয়া চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাবেদ মাহমুদ বলেন , ‘

নিহতের মাথার পেছনে ছুরিকাঘাত ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট আরো কয়েকটি আঘাতের চিহ্ন দেখা গেছে।

হত্যার বিষদ বিবরণ উদঘাটনে অপরাধ গোয়েন্দা সংস্থা সিআইডিকে ঘটনাস্থলে ডাকা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews