1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা নির্যাতনের বর্ণনা শুনলেন ইইউর মানবাধিকারবিষয়ক প্রধান

  • বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩২৮ বার পড়া হয়েছে

উখিয়ায় ক্যাম্পে রোহিঙ্গা নির্যাতনের বর্ণনা শুনলেন ইইউর মানবাধিকারবিষয়ক প্রধান

কায়সার হামিদ মানিক,কক্সবাজার।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।এসময় রোহিঙ্গাদের উপর বর্বর নির্যাতনের কথা শুনেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রতিনিধিদলের সদস্যরা কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে পৌঁছান।

এর আগে সকালে তাঁরা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে ইমন গিলমোর নেতৃত্বে প্রতিনিধিদলটি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে রওনা দেয়।

ক্যাম্পে ইউএনএইচসিআর পরিচালিত রোহিঙ্গাদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইউনিসেফ পরিচালিত রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার এবং রোহিঙ্গাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন তাঁরা।

দুপুরে ইমন গিলমোর জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার সেন্টার পরিদর্শন করেন।

পরে ইউএনএইচসিআরের কমিউনিটি সেন্টারে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

রোহিঙ্গা প্রতিনিধিদলে কমিউনিটি লিডারদের মধ্যে পুরুষ ও নারী এবং বেশ কয়েকজন রোহিঙ্গা যুবক মতবিনিময়ে অংশ নেন।

এসময় আরকার রোহিঙ্গা সোসাইটি ফরপিস হিউম্যান রাইট এর চেয়ারম্যান মোঃ জুবায়ের রোহিঙ্গাদের সমস্যা নিয়ে প্রতিনিধি দলকে একটি পত্র দেন।

ওই পত্রে ইইউর প্রতিনিধি দলকে মর্যাদার সহিদ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করেন।

বৈঠক কালে রোহিঙ্গা নারী-পুরুষ ২০১৭ সালের ২৫ আগস্টের মিয়ানমার সেনাদের নির্যাতন নিপীড়ন, গণহত্যার কথা তুলে ধরেন।

দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

এরপর ইমন গিলমোর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত রোহিঙ্গাদের কালচারাল সেন্টার পরিদর্শন করেন।

বিকেলে ইমন গিলমোর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

রাতে কক্সবাজারে অবস্থানরত জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে।

ইমন গিলমোর কক্সবাজারে দুই দিন অবস্থান করে রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews