1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চকরিয়ায় অপহরণ করে মুক্তিপণ দাবীর ১১ ঘন্টা পর অপহৃত উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার

  • মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

চকরিয়ায় অপহরণ করে মুক্তিপণ দাবীর ১১ ঘন্টা পর অপহৃত উদ্ধার, ২ অপহরণকারী গ্রেপ্তার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের চকরিয়ায় অপহরণ করে মুক্তিপণ দাবীর ১১ ঘন্টা পর অপহৃত মো. কুতুব উদ্দিন (৩১) কে উদ্ধার করেছে পুলিশ। এসময় মুক্তিপণের টাকা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই অপহরণকারী।

সোমবার রাত ১১টার দিকে চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাস স্টেশন থেকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ। কুতুব উদ্দিন উপজেলার খুটাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড মেধাকচ্ছপিয়া গ্রামের নুরুল আলমের ছেলে।

গ্রেপ্তার দুই অপহরণকারী হলেন, চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড বিমান বন্দর পাড়ার ওবায়দুল হকের ছেলে মাজহারুল ইসলাম (৩৫) ও একই এলাকার নুরুল আলমের ছেলে সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০)। মঙ্গলবার দুপুরে থানা পুলিশ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানায়।

চকরিয়া থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে হারবাংয়ের উদ্দেশ্যে রওয়ানা দেয় কুতুব উদ্দিন। চিরিঙ্গা বাস স্টেশনে নামার পর টেম্পু যোগে হারবাং যাওয়ার জন্য অপেক্ষা করে। এসময় ৫ যুবক কুতুব উদ্দিনকে কথা আছে বলে পাশ্ববর্তী একটি ফাঁকা বিল্ডিং ঘরের ভিতরে নিয়ে যায়। পরে তার কাছ থেকে তিন লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন।

এসময় তা দিতে অপারগতা প্রকাশ করলে তার পকেটে থাকা নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয়। পরে মোবাইলে বিকাশ একাউন্টে থাকা ৩৫ হাজার টাকা উঠিয়ে নেয় তারা। কুতুবের মোবাইল থেকে স্ত্রীর কাছে আরো তিন লক্ষ টাকা দাবী করেন। এ বিষয়টি কুতুর উদ্দিনের ভাই চকরিয়া থানায় অবহিত করেন।

চকরিয়া থানার পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান সনাক্ত করে মুক্তিপণের টাকা দেওয়ার কথা বলে বিকাশের দোকানে আসতে বলে। এসময় অপহরণকারীরা দোকানে আসলে পুলিশ দুই অপহরণকারীকে গ্রেপ্তার ও তাদের হেফাজতে থাকা কুতুবউদ্দিনকে উদ্ধার করে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাহমুদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহরণকারীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপর আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews