1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে ভটভটি উল্টে কিশোর চালক নিহত

  • শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

নড়াইলে ভটভটি উল্টে কিশোর চালক নিহত

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইল :

নড়াইলে ভটভটির নিচে চাপা পড়ে কিশোর চালক রাহুল মন্ডল (১৩) নিহত হয়েছে। শনিবার (২২ জুলাই) দুপুরে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া উত্তর পাড়ায় মোস্তফা মাষ্টারের বাড়ীর সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল মন্ডল নড়াইল পৌরসভার ১নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের জাকির মন্ডলের
ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালিবাহী ভটভটিটি নড়াইল জুড়ালিয়া সড়কে বালি ফেলে দ্রুত গতিতে ফিরছিলো। পথিমধ্যে জুড়ালিয়া উত্তর পাড়ার মোস্তফা মাষ্টারের বাড়ীর সামনের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শবতী খাদে উল্টে পড়ে যায় ।

স্থানীয় লোকজন ভটভটির নিচে চাপা পড়া চালক রাহুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম জানান, নিহত রাহুল মন্ডল বিআরডি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় পড়াশোনার পাশাপাশি লাটাই গাড়ি চালাতো। রাহুলের মৃত্যুতে পরিবারসহ আত্মীয়-স্বজন ও প্রতিবেশিদের মাঝে শোকের মাতম চলছে।

শাহাবাদ ইউনিয়ন পুলিশের বিট অফিসার এসআই মোঃ সিরাজুল ইসলাম, ভটভটি দুর্ঘটনায় একজন কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews