কোস্টগার্ড বাহিনীর সদস্যরা টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৩৮৮ ক্যান বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে। তবে এ অভিযানে কোন মাদক চোরাচালানী আটক হয়নি।
বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান (বিএন) জানান,
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২১ জুলাই ভোররাতে টেকনাফ থানাধীন নাফনদী সংলগ্ন বরইতলী এলাকায় কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি টেকনাফ স্টেশন কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে নাফনদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কিছু ব্যক্তির আনাগোনা দেখে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রæত পার্শ্ববর্তী প্যারাবনে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা নাফনদী সংলগ্ন প্যারাবনে তল্লাশি চালিয়ে ৮টি বস্তা উদ্ধার করে এবং বস্তাগুলো থেকে ৩৮৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়।
জব্দকৃত বিয়ার এবং বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply