1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উখিয়ায় আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তারঃউদ্ধার-১

  • বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

উখিয়ায় আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেপ্তারঃউদ্ধার-১

কায়সার হামিদ মানিক,কক্সবাজার।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৮ এপিবিএন সদস্যরা ৪০ ঘন্টা দুঃসাহসিক অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।মিয়ানমারে পাচারকৃত ১ ভিকটিমকে উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,উখিয়ার ২০ নম্বর ক্যাম্পের এক্সটেনশন এইচ/১, বি-৪ এর ফয়েজউল্লাহর ছেলে এনামউল্লাহ (২১) ও টেকনাফের নতুন পল্লান পাড়া এবং টেকনাফের দক্ষিণ লম্বরি এলাকার মৃত নূর মোহাম্মদ এর ছেলে কলিম উল্লাহ(৩৫)সাইফুল ইসলাম এর ছেলে তারিকুল ইসলাম(১৯)।

উদ্ধারকৃত যুবক হলেন,১৯ নম্বর ক্যাম্পের কেফাতউল্লাহ(২৪)।বৃহস্পতিবার ভোরে সীমান্তবর্তী নাফ নদীর তীর থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়।উখিয়া -টেকনাফের ক্যাম্প থেকে ৩ জন আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেন।

৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ বৃহস্পতিবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান,গত ৮ জুলাই মানব পাচারকারী চক্রের সদস্যরা তুলনামূলক অধিক মজুরিতে বিভিন্ন কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্প থেকে কেফাতউল্লাহ (২৪) এবং হামিদ হোসেন (২৫) দ্বয়কে টেকনাফের অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরবর্তীতে উক্ত অপহৃত ব্যক্তিদের নৌকাযোগে মিয়ানমার পাচার কালে হামিদ হোসেন (২৫) পালিয়ে চলে আসে। কেফাতউল্লাহ(২৪) কে মিয়ানমারে নিয়ে আটক করে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ভিকটিমের পরিবারের নিকট মোটা অংকের টাকা দাবি করে।

উক্ত বিষয়টি এপিবিএনকে অবহিত করলে ৮ এপিবিএন এর অধিনায়ক মোঃ আমির জাফর এর নির্দেশনায় এএসপি মোঃ ফারুক আহমেদ ও তার টিম বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। উক্ত মানবপাচারের বিষয়ে বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্য পর্যালোচনাপূর্বক অপরাধীদের সনাক্ত করে

এএসপি মো: ফারুক আহমেদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:) মো: রবিউল ইসলাম, এসআই (নি:) সঞ্জয় দত্ত সঙ্গীয় ফোর্সসহ উখিয়া ও টেকনাফের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় ৪০ ঘন্টার দুঃসাহসিক অভিযান পরিচালনা করে অপহরণ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেন।

পরবর্তীতে মিয়ানমারে পাচারকৃত ভিকটিম কেফাতউল্লাহকে বিভিন্ন কৌশল অবলম্বন করে মিয়ানমার থেকে বাংলাদেশের সীমান্তবর্তী নাফ নদীর তীরে আনা হলে সেখান থেকে ভোরে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিম, গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও অপরাধ গোয়েন্দা তথ্য পর্যালোচনাপূর্বক প্রাথমিক তদন্তে এই মানবপাচার চক্রটির অপরাধের কর্মকৌশল সম্পর্ক জানা গেছে।

১ম ধাপে, অপরাধ চক্রটির ১ম গ্রুপ ভিকটিমদের সনাক্তকরে করে তুলনামূলক অধিক মজুরিতে বিভিন্ন কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখে।

২য় ধাপে, চক্রের ২য় গ্রুপ ভিকটিমদের টেকনাফ উপজেলার বিভিন্ন নির্জন স্থানে বিশেষ করে দক্ষিণ লম্বরি নামক স্থানে লুকিয়ে রাখে।

৩য় ধাপে, এ চক্রের সদস্যরা সুবিধা জনক সময়ে লুকিয়ে নাফ নদীর পাশে নিয়ে যায় ও রাতের অন্ধকারে নৌকা যোগে মায়ানমারে (শামিলা/ আকিয়াবে) পাঠায়।৪র্থ ধাপে, চক্রের মায়ানমারের নাগরিকরা তাদের আটক রেখে নির্যাতন করে ভিকটিমদের আত্মীয়- স্বজনদের সাথে সরাসরি (imo/ WhatsApp) এ অথবা চক্রের বাংলাদেশে অবস্থানরত স্থানীয়দের দিয়ে বিকাশে/ নগদে টাকা গ্রহন করে। চক্রের সাথে জড়িত ব্যক্তিদের নাম্বারে টাকা গ্রহণ করে।

৫ম ধাপে, বিকাশে টাকা ক্যাশ আউট করে বা নগদে সংগ্রহ করে একত্র করে মোটা অংকের টাকা জমা করে।৬ষ্ঠ ধাপে, টেকনাফ বন্দরে টাকা মায়ানমারের মুদ্রায় রুপান্তর করে অবৈধভাবে টাকা অপরাধ চক্রের মায়ানমারের নাগরিকদের পাঠায়।

৭ম ধাপে: পাচারকৃত ভিকটিমদের মায়ানমার থেকে নৌকাযোগে নাফ নদী দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়/ খুন করে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপরাধ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

উল্লেখ্য যে গ্রেপ্তারকৃত কলিম উল্লাহর নামে ইতোপূর্বে হত্যা, অস্ত্র সহ ৪ টি মামলা রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews