1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

টেকনাফে সোয়া লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, ৭০ কেজি মাছ জব্দ

  • মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৭২ বার পড়া হয়েছে

টেকনাফে সোয়া লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস, ৭০ কেজি মাছ জব্দ

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের টেকনাফে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় উপজেলার বিভিন্ন মাছ ঘাটে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় ৭০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করে ১টি এতিম খানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার ১৮ জুলাই সকাল থেকে বিকেল পর্যন্ত টেকনাফ উপজেলার বিভিন্ন মাছ ঘাটে মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ১ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭০ কেজি মাছ জব্দ করা হয়। তবে এসময় কোনো জেলেকে আটক করা যায়নি।

অভিযানে জব্দকৃত কারেন্ট জালগুলো ঘাট এলাকায় প্রকাশ্যে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয় এবং জব্দকৃত ৭০ কেজি মাছ স্থানীয় ১টি এতিমখানায় বিতরণ করা হপরেয়। ধ্বংসকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযানের নেতৃত্বে ছিলেন টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

এসময় টেকনাফ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার নাজমুল হাসান, টেকনাফ নৌ-পুলিশের ওসি বিদ্যুৎ বিহারী, উপজেলা মৎস্য অফিসের সহকারী শহিদুল আলম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সরকার কর্তৃক ঘোষিত সময়কাল তথা ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সাগরে

নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে। তা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে’।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews