1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন পুলিশ সুপার

  • মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে

নড়াইলে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন পুলিশ সুপার

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমাণ প্রতিনিধি নড়াইল :

নড়াইলে পুলিশের অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার ক্যাম্প প্রশিক্ষণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১৮ জুলাই(মঙ্গলবার) পূর্বাহ্ণে প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন মোসাঃ সাদিরা খাতুন, সুযোগ্য পুলিশ সুপার,

নড়াইল ও সভাপতি, পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি এবং পরীক্ষা গ্রহণ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। পরীক্ষা গ্রহণ কমিটি পরীক্ষার্থীদের তৈরীকৃত অস্থায়ী ক্যাম্পে স্থাপিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

পুলিশ লাইনস্ মাঠে অনুষ্ঠিত উক্ত ক্যাম্প প্রশিক্ষণে কনস্টেবল থেকে নায়েক/এটিএসআই, নায়েক থেকে এএসআই(সশস্ত্র), এএসআই(সশস্ত্র) থেকে এসআই(সশস্ত্র), এটিএসআই থেকে টিএসআই পদে পদোন্নতি প্রত্যাশী পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পুলিশ সুপার ও সভাপতি, পদোন্নতি পরীক্ষা গ্রহণ কমিটি ক্যাম্প পরিদর্শন করার জন্য উপস্থিত হলে প্রশিক্ষণার্থীরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন। সালাম গ্রহণ শেষে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, পদোন্নতি হলো কোনো কর্মীকে তার বর্তমান পদ হতে উচ্চতর দায়িত্ব ও পদমর্যাদা সম্পন্ন পদে উন্নীত করা। এটি নির্ভর করে কর্মীর যোগ্যতা ও দক্ষতার উপর।

যেকোনো প্রতিষ্ঠানেই পদোন্নতি কর্মীদের উত্তম কাজের পুরস্কার হিসেবে গণ্য করা হয়ে থাকে। তিনি আরো বলেন, দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধিতে পুলিশ সদস্যদের কেন্দ্রীয় মেধাতালিকা প্রণয়ন করা হবে। একমাত্র কঠোর প্রশিক্ষণের মাধ্যমে মেধাতালিকায় স্থান পাওয়া সম্ভব।

এ সময় মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; দেবাশীষ কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মাগুরা, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; দেবব্রত সরকার, সহকারী পুলিশ সুপার(প্রবেশনার);

হাফিজুর রহমান শেখ, পুলিশ পরিদর্শক(সশস্ত্র), পুলিশ লাইনস, নড়াইল, সদস্য, পরীক্ষা গ্রহণ কমিটি; মোঃ শহীদুজ্জামান, আরওআই, রিজার্ভ অফিস, আরও–১, মোঃ জাহিদুল ইসলাম, রিজার্ভ অফিস, নড়াইল, ড্রিল প্রশিক্ষকগণ, প্রশিক্ষণার্থীবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews