1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

র‍্যাবের পৃথক অভিযানে অপহৃত ২ যুবক উদ্ধার

  • শনিবার, ১৫ জুলাই, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে

র‍্যাবের পৃথক অভিযানে অপহৃত ২ যুবক উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার :

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার রাতে উখিয়া টেকনাফে পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

শনিবার (১৫ জুলাই) সকালে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের বাঁশখালী নোয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মহিউদ্দীনকে ৯ জুলাই রাতে জলদী এলাকা থেকে অপহরণ করা হয়। অপর যুবক টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আরিফুল ইসলামকে ৫ জুলাই অপহরণ করা হয়।

তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী নোয়াপাড়া এলাকার বাসিন্দা মো. মহিউদ্দীনকে ৯ জুলাই রাতে জলদী এলাকা থেকে অপহরণ করা হয়। এরপর পরিবারে মোবাইলফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।

এ ঘটনায় মহিউদ্দীনের বাবা বাঁশখালী থানায় একটি নিখোঁজ জিডি করেন। এর সূত্র ধরে শুক্রবার রাতে টেকনাফের লম্বরী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত যুবককে উদ্ধার করি।

অপরদিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আরিফুল ইসলামকে বাড়ি ফেরার পথে ৫ জুলাই নিখোঁজ হয়। ৬ জুলাই তার স্ত্রীর মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দেনদরবার শেষে দুই লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ দিলে ভিকটিমকে ছেড়ে দিবে বলে জানায়।

মুক্তিপণের টাকা না দিলে কিংবা পুলিশকে জানালে ভিকটিমকে হত্যা করার হুমকি দেওয়া হয়। বিষয়টি আমাদের জানালে শুক্রবার রাতে উখিয়ার জামতলা এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত যুবককে উদ্ধার করতে সক্ষম হই।

উদ্ধার দুই যুবককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে র‍্যাব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews