1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফলোআপ-নড়াইলের লোহাগড়ায় তাল গাছ নিয়ে বিরোধে বাবলু শেখ হত্যাকান্ডে ২৭জনের নামে মামলা

  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৫০ বার পড়া হয়েছে

ফলোআপ-নড়াইলের লোহাগড়ায় তাল গাছ নিয়ে বিরোধে বাবলু শেখ হত্যাকান্ডে ২৭জনের নামে মামলা

খন্দকার ছদরুজ্জামান,ভ্রাম্যমান প্রতিনিধি নড়াইল :

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিনের হান্দলা গ্রামে বাবলু শেখ (৫৮) হত্যার ঘটনায় ২৭জনের নামে মামলা হয়েছে। বুধবার (১২ জুলাই) রাতে নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেছেন (মামলা নং-১২)।মামলায় উল্লেখ করা হয়েছে, গত ১১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে নিহতের চাচাতো ভাই রিপন শেখ তার পক্ষের লোকজন নিয়ে সীমানা নিয়ে বিরোধপূর্ণ বাবলু শেখের জমির তালগাছ কাটতে যান।

বিষয়টি জানতে পেরে বাবলু শেখ ঘটনাস্থলে গিয়ে তালগাছ কাটা বন্ধ করতে বলেন। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে বাবলু
শেখের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। ঘটনার সময় বাবলু শেখের আরো তিন ভাই এগিয়ে আসলে তাদের ওপরও হামলা চালানো হয়। বুকে ধারালো অস্ত্রের আঘাতে বাবলু শেখের প্রচুর রক্তক্ষরণ হয়। তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মামলায় আসামী করা হয়েছে নিহতের চাচাতো ভাই রিপন শেখ (৪৫), মুরাদ শেখ (৪০), নাছির শেখ (৩৫) ও উইনছান শেখ (৪৮), রিপনের পক্ষীয় একই গ্রামের ছাকা শেখ (৫০), মফিজুর কাজী, জাকির মোল্যা (৫০), মিজানুর শেখ (৪৫), হুমায়ুন শেখ (৪৫), মনির শেখ (৩৫), খোকন শেখ (৩০), বাড়ীভাঙ্গা গ্রামের ছাকায়েত মোল্যা (৫৫), লাবলু মোল্যা (৪৮), চরব্রাহ্মণডাঙ্গা গ্রামের নাজির মোল্যা (৫০),

মোস্তাক মোল্যা (৪২), নূর আলম মোল্যা (৩৫), শহিদুল্লাহ মোল্যা (৫৫), রুবেল মোল্যা (২৫), রমজান মোল্যা (৩০), রহমান শেখ (৪৫),
ব্রাহ্মণডাঙ্গা গ্রামের নূরুজ্জামানন ওরফে নূরনবী (৬০), জনি মোল্যা (৩০), হুমায়ুন মোল্যা (৫০), মোনায়েম মোল্যা (৪০), মাহাবুব মোল্যা (৫০)। এদের মধ্যে নূরুজ্জামান ওরফে নূরনবীকে হুকুমের আসামী করা হয়েছে।

লোহাগড়া থানার ওসি মো: নাসির উদ্দিন জানান, নিহতের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে ২৭ জনের নামে মামলা দেয়এবং বুধবার রাতে মামলাটি দায়ের হয়েছে। মামলা নং-১২। আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews