নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রামে ভাগ্নের হাতে মামা সিরাজুল ইসলাম মোল্যা (৫৫) হত্যাকান্ডের ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছেন ।
৬ জুলাই বৃহস্পতিবার তাদের গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও লোহাগড়া থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলো নিহত সিরাজুল ইসলামের ভাগ্নে মোঃ শান্ত শেখ (২২) ও মোঃ সবুজ শেখ (৩০)। তারা লোহাগড়া উপজেলার রায়গ্রামের মৃত গফফার শেখের ছেলে।
জানাযায় , সিরাজুল ইসলামের ছেলে সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে সামাজিক বিরোধ ছিল। পূর্ব ঘটনার জের ধরে ঘটনার রাতে আসামিরা পূর্ব পরিকল্পিত ভাবে সিরাজুলকে বাড়ির পাশে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ওঁৎ পেতে থাকে।
ভিকটিম সিরাজুল কর্মস্থলে যাওয়ার সময় আসামিরা তার ওপর হামলা করে। এতে সে গুরুতর জখম হয়। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আহত সিরাজুল ইসলামকে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, সিরাজুল হত্যার ঘটনায় পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতার কৃতদের আদালাতে প্রেরণ করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


Leave a Reply