নড়াইলে ভাগ্নের রডের আঘাতে মামা এর মৃত্যু। ঘটনাটি ঘটেছে নড়ােইল জেলার লোহাগাড়া উপজেলায় মামা মো: সিরাজুল ইসলাম (৫২)।৩ জুলাই সোমবার রাত ৮টার দিকে লোহাগাড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম মধ্যপাড়ায়। সিরাজুল ইসলাম রায়গ্রাম মধ্যপাড়ায় গ্রামের মৃত মোকাদ্দেস মোল্যার ছেলে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত সিরাজুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে মহব্বত মোল্যা সোমবার সন্ধ্যায় মোবাইলে টাকা রিচার্র্জের জন্য নদীর ওপারে আলীগঞ্জ বাজারে যায়।
ফেরার পথে তার দুঃসম্পর্কের ফুফাতো ভাই ও প্রতিবেশী গফফার মোল্যার ছেলে শান্ত মোল্যার সঙ্গে পূর্বের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটু বাকবিতন্ড হয় মহব্বতের। পরে বাড়ি ফিরে মহব্বত তার বাবাকে বিষয়টি অবহিত করে,
এর পর মহব্বতের পিতা সিরাজুল শান্তকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে উভয়পক্ষ কথা কাটা কাটি শুরু করে। এসময় শান্ত ক্ষিপ্ত হয়ে তার ৮-১০ জন সহযোগীকে ডেকে নিয়ে আসেএবং লাঠিসোটা ও রড দিয়ে উপর্যুপরি হামলা করে সিরাজুলের ওপর।
এসময় শান্তোর রডের আঘাতে সিজারুল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনা স্থানেই তার মৃত্যূ হয় বলে নিহত সিরাজুল ইসলামের ছেলে মহব্বত হোসেনের অভিযোগ । এরপরও স্থানীয় ও পরিবারের লোকজন সিরাজুলকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।। মহব্বত বলেন আমি আমার পিতা হত্যার বিচার চাই।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীনের সাথে কথা বললে তিনি ঘটনার সত্য বলে জানান, এছাড়া নিহতের লাশ পোষ্টমার্টাম এর জন্য নড়াইল সদর হাসপাতালের পাঠানো হয়েছে। এলাকার শানিন্ত-শৃঙ্খলা জন্য অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছে। হত্যাকান্ডর সঙ্গে জড়িতদের আটকের জন্য সাড়াশি অভিযান চলছে।


Leave a Reply