নড়াইল ডিবি পুলিশের এক অভিযানে ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ ০২জন আটক।মঙ্গলবার ২৭ জুন মাদক ব্যবসার সাথে জড়িত মিজানুর রহমান ফকির(৪০) ও আলম শেখ(৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল ডিবি ।
গ্রেফতারকৃত মিজানুর কালিয়া উপজেলার নোয়াগ্রামের জনৈক হারেজ ফকিরের ছেলে ও আলম শেখ একই গ্রামের মৃত শফি শেখের ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাতে কালিয়া থানার সিঙ্গেরডাঙ্গা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) অপু মিত্র সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের নিকট থেকে ৭০০(সাতশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।




Leave a Reply